শনিবার ● ৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজা সিটি দখল করে নেয়ার ইসরায়েলী সিদ্ধান্ত আন্তর্জাতিক সকল বিধিবিধান আরও একবার পদদলিত করবে
গাজা সিটি দখল করে নেয়ার ইসরায়েলী সিদ্ধান্ত আন্তর্জাতিক সকল বিধিবিধান আরও একবার পদদলিত করবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ শনিবার ০৯ আগষ্ট গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভা কর্তৃক ফিলিস্তিনের গাজা সিটি দখল করে নেয়ার প্রস্তাবে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং এটাকে যুদ্ধাপরাধী নেতানিয়াহু চক্রের উলংগ আগ্রাসন হিসাবে আখ্যায়িত করেছেন।তিনি উল্লেখ করেন, গাজায় ইসরায়েলের অব্যাহত সামরিক আগ্রাসনে ইতিমধ্যে তারার গাজাসহ ফিলিস্তিনের সত্তুর হাজারের বেশি মানুষকে তারা বর্বোরোচিতভাবে হত্যা করেছে।কয়েক লক্ষ মানুষকে পংগু করে দিয়েছে। এর অধিকাংশ হচ্ছে নারী ও শিশু।একবিংশ শতাব্দীর এই লাইভ গণহত্যায় প্রতিদিন পায় শতাধিক শিশু, নারী,, পুরুষ নিহত ও আহত হচ্ছে।এই বিভৎসতা রীতিমতো অবিশ্বাস্য ও অকল্পনীয়।
তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক সকল রীতিনীতি পদদলিত করে ইসরায়েল এই আগ্রাসন ও গণহত্যা সংঘটিত করে আসছে।মার্কিন প্রশাসনসহ পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির সামরিক ও অর্থনৈতিক মদদেই এই নারকীয় গণহত্যা চলছে।এখন গাজা সিটি দখলের পরিকল্পনাতেও মার্কিন ট্রাম্প প্রশাসনের এক ধরনের সম্মতি রয়েছে।
বিবৃতিতে তিনি অনতিবিলম্বে গাজা সিটি দখলের পরিকল্পনা থেকে সরে আসতে ইসরাইলকে বাধ্য করার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানান। একইসাথে তিনি বাংলাদেশের জনগণকেও ইসরায়েলের গাজা দখলের বিরুদ্ধে সোচ্চার হবার আহবান জানান।




ইরানের মত একটি স্বাধীন দেশে মার্কিন- ইজরায়েলী ভয়ংকর সামরিক অভিযান আন্তর্জাতিক যুদ্ধাপরাধের সামিল
রোহিঙ্গাদের মায়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে চীনকে আরও সক্রিয় ভূমিকা গ্রহণের অনুরোধ
সফল পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
যুদ্ধবাজ নেতানিয়াহুকে গেফতার করে আন্তর্জাতিক আদালতে সোপর্দ করুন
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
কাটমন্ডুতে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের বৈঠক
সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
শেখ হাসিনা সরকারের পতনকে মোদি সরকার নিজেদের পরাজয় হিসাবেই দেখছে
তিস্তা ব্যবস্থাপনার কথা বলে পানির ন্যায্য হিস্যার বিষয়টি ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে 