শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন ●   ১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন
ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » ঢাকা » ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা
প্রথম পাতা » ঢাকা » ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা
১৭০ বার পঠিত
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা

---আজ রবিবার সকালে পুরানা পল্টন মোড়ে বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি আয়োজিত রিকশা শ্রমিক সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, রিকশা শ্রমিকসহ অবহেলিত শ্রমজীবী মানুষের বাঁচার দাবি পূরণ করে সরকারকে প্রমান করতে হবে যে তারা শ্রমিকবান্ধব সরকার। তিনি বলেন, শ্রমজীবীদের মানবিক জীবন নিশ্চিত না হলে শ্রমিকদের কাছে গণতন্ত্র কোন অর্থ বহন করবেনা।তিনি বলেন, রিকশা শ্রমিকদের মানবাধিকার নিয়ে কেউ কথা বলেনা। অবিশ্বাস্যভাবে চলমান বিদ্যুৎ সংকট বৃদ্ধির দায়ও চাপানো হচ্ছে রিকশা শ্রমিকদের উপর। তিনি আগে সরকার এবং উচ্চবিত্ত ও মধ্যবিত্তদেরকে জ্বালানি ব্যবহারে
সাশ্রয়ী হবার আহবান জানান।
তিনি অনতিবিলম্বে ব্যাটারিচালিত রিকশাকে নির্বিচারে ডাম্পিং ও তাদের উপর বেশুমার চাঁদাবাজীর সন্ত্রাস বন্ধ করার দাবি জানান এবং আগামী ৭২ ঘন্টার মধ্যে আটক করা সকল রিকশা ছেডে দেবার দাবি জানান।তা না হলে আগামীতে রিকশা শ্রমিকদের জীবন জীবিকা বাঁচাতে আন্দোলনের বৃহত্তর কর্মসূচী ঘোষণারও হুশিয়ারি দেন।
সংগঠনের সভাপতি জামাল সিকদারের সভাপতিত্বে এই সমাবেশে আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বাংলাদেশ বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক আহসান বিল্লাল, কেন্দ্রীয় নেতা তুহিন খান, মোহাম্মদ শান্ত প্রমুখ।
সমাবেশ থেকে রিকশা শ্রমিকদের ওপর দমন-পীড়ন, পুলিশি হয়রানি ও রিকশা ডাম্পিং বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে শ্রমিকদের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা, প্রয়োজনে রিকশার জন্য আলাদা লেন তৈরি, অটোরিকশা শ্রমিক পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু, শ্রমিকদের জন্য স্বল্প খরচে চিকিৎসার ব্যবস্থা এবং শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ করে মানবিক জীবন নিশ্চিত করার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, জীবিকার তাগিদে বিপুলসংখ্যক মানুষ ব্যাটারিচালিত রিকশা চালিয়ে নিজেদের ও পরিবারের জীবন-জীবিকা নির্বাহ করছেন। কিন্তু বিভিন্ন সময়ে রিকশা ডাম্পিং, পুলিশি হয়রানি ও নানা ধরনের নির্যাতনের শিকার হয়ে এসব শ্রমিক চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। শ্রমিকদের জীবন-জীবিকার অধিকার নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।





ঢাকা এর আরও খবর

১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন ১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন
শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না
সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
নারীর অধিকার ও মর্যাদাবিরোধী অপতৎপরতা আইন করে বন্ধ করুন নারীর অধিকার ও মর্যাদাবিরোধী অপতৎপরতা আইন করে বন্ধ করুন

আর্কাইভ