শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন ●   ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) ●   গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে ●   সারাদেশের সঙ্গে ঝালকাঠিতেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন ●   ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা ●   ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার : ত্রিভুজ প্রেমের বলি ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ ●   শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   বিদেশনির্ভর জ্বালানি নীতির কারনেই গ্যাস - বিদ্যুৎ এর বিদ্যমান সংকট ঘনীভূত হয়েছে
ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
সোমবার ● ১৭ আগস্ট ২০২৬
প্রথম পাতা » ছবিঘর » বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
প্রথম পাতা » ছবিঘর » বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
৩৪ বার পঠিত
সোমবার ● ১৭ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন

---
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি কমরেড খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকালে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সংহতি মিলনায়তনে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হকের নেতৃত্বে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রয়াত এই নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এ সময় ন্যাপ ভাসানীর কেন্দ্রীয় কমিটির মহাসচিব ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম মিন্টু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভাকাঙ্ক্ষী পলাশ চৌধুরী এবং খন্দকার আলী আব্বাসের ভাগ্নে শহীদুর রহমান রহমত উপস্থিত ছিলেন।
পরে ‘খন্দকার আলী আব্বাস ও তার রাজনৈতিক উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভার সভাপতি পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের বড়ই খরা চলছে। যারা নিজেদের উজাড় করে দিয়ে দেশ ও মানুষের জন্য সারাজীবন উৎসর্গ করবেন এমন নিবেদিতপ্রাণ নেতৃত্বের অভাব আজ গভীরভাবে অনুভূত হচ্ছে।
তিনি বলেন, কমরেড খন্দকার আলী আব্বাস ছিলেন ঠিক এই প্রকৃতির একজন মানুষ। তিনি ছিলেন দেশ ও মানুষের জন্য নিবেদিতপ্রাণ, স্বপ্নচারী ও আদর্শবাদী রাজনৈতিক নেতা। বৃহত্তর ঢাকা অঞ্চল, বিশেষ করে ঢাকা ও মানিকগঞ্জে তিনি ছিলেন কিংবদন্তীতুল্য এক রাজনৈতিক ব্যক্তিত্ব। মানুষের অধিকার আদায়ের সংগ্রাম এবং বামপন্থী রাজনীতির বিকাশে তার দীর্ঘদিনের ভূমিকা ছিল স্মরণীয়।
সাইফুল হক বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ব্যতিক্রম ছাড়া দেশের রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্ব ও আচরণে বড় কোনো পরিবর্তন আনতে পেরেছে, এমন লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।
তিনি বলেন, রাজনীতি এখন দ্রুত ক্ষমতা ও অর্থবিত্ত গড়ে তোলার হাতিয়ারে পরিণত হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের দেড় বছরে তরুণ প্রজন্মের একটি অংশের মধ্যেও ক্ষমতা ও ক্ষমতার মোহ জাগিয়ে তুলে তাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে অনেকটাই বিনষ্ট করা হয়েছে।
সাইফুল হক বলেন, কমরেড খন্দকার আলী আব্বাসের মতো নেতাদের রাজনৈতিক জীবন ও আদর্শ আজকের প্রজন্মের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। দেশ ও মানুষের জন্য নিঃস্বার্থভাবে নিজেকে উৎসর্গ করার যে রাজনৈতিক আদর্শ তিনি ধারণ ও চর্চা করেছেন, বর্তমান রাজনীতির সংকট উত্তরণে সেই আদর্শ ও মূল্যবোধ থেকে শিক্ষা নেওয়া জরুরি।
সভার শুরুতে খন্দকার আলী আব্বাস এর বিপ্লবী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।





ছবিঘর এর আরও খবর

রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন

আর্কাইভ