শিরোনাম:
●   শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না ●   সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা ●   রংপুরে গণপতি পরিবারের চার হত্যাকান্ড সাধারণ কোন অপরাধ নয় ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন ●   ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা
ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » ঢাকা » শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না
প্রথম পাতা » ঢাকা » শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না
৪৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আমাদের বড় বড় শহরগুলো কেবল উচ্চবিত্ত ও আর মধ্যবিত্তদের নয়, শহরগুলো শ্রমজীবী গরীব মানুষেরও। ঢাকাসহ দেশের সিটি করপোরেশনসমূহের ৪০ শতাংশের উপরে শ্রমজীবী মেহনতি মানুষ বাস করে।আমাদের নগর বন্দর গড়ে উঠেছে এই লক্ষ লক্ষ শ্রমজীবী মেহনতি মানুষের রক্ত আর ঘামে।এই মানুষদের বাদ দিয়ে কোন শহর চলতে পারেনা।এই মানুষদেরকে বাইরে রেখে কোন নগর পরিকল্পনাও হতে পারেনা।
তিনি শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা সম্পর্কে অতি উৎসাহী হয়ে হটকারি কোন সিদ্ধান্ত না নিতে সরকার ও সিটি করপোরেশনের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, সড়কে বিদ্যমান নৈরাজ্য বন্ধ করে শৃংখলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনায় বসার আহবান জানান।
তিনি বলেন, শ্রমজীবীদের মানবিক জীবন নিশ্চিত না হলে শ্রমিকদের কাছে গণতন্ত্র কোন অর্থ বহন করবেনা।তিনি বলেন, রিকশা শ্রমিকদের মানবাধিকার নিয়ে কেউ কথা বলেনা। অবিশ্বাস্যভাবে চলমান বিদ্যুৎ সংকট বৃদ্ধির দায়ও চাপানো হচ্ছে রিকশা শ্রমিকদের উপর।
তিনি অনতিবিলম্বে ব্যাটারিচালিত রিকশাকে নির্বিচারে ডাম্পিং ও তাদের উপর বেশুমার চাঁদাবাজীর সন্ত্রাস বন্ধ করার দাবি জানান।
আজ বিকালে রিকশা শ্রমিক সংগঠকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি সভাপতি জামাল সিকদার, সাধারণ সম্পাদক আহসান বিল্লাল, কেন্দ্রীয় নেতা তুহিন খান, হারুনর রশীদ, মোহাম্মদ আলম, চুন্নু সিকদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।
শ্রমিক নেতৃবৃৃন্দ রিকশা শ্রমিকদের ওপর দমন-পীড়ন, পুলিশি হয়রানি ও রিকশা ডাম্পিং বন্ধের দাবি জানান। একই সঙ্গে তারা শ্রমিকদের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা, প্রয়োজনে রিকশার জন্য আলাদা লেন তৈরি, অটোরিকশা শ্রমিক পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু, শ্রমিকদের জন্য স্বল্প খরচে চিকিৎসার ব্যবস্থা এবং শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ করে মানবিক জীবন নিশ্চিত করার দাবি জানান।শ্রমিক নেতৃবৃন্দ শ্রমিকদের জীবন-জীবিকার অধিকার নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।





ঢাকা এর আরও খবর

সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা
গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
নারীর অধিকার ও মর্যাদাবিরোধী অপতৎপরতা আইন করে বন্ধ করুন নারীর অধিকার ও মর্যাদাবিরোধী অপতৎপরতা আইন করে বন্ধ করুন
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আর্কাইভ