শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
প্রথম পাতা » ছবিঘর » শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় দপ্তর সহকারী শিবু মোহান্ত গোস্বামী দিনাজপুরে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল বিকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৪ বছর।
এত অল্প বয়সে শিবুর আকস্মিক মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মী, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শিবু মোহান্ত গোস্বামীর অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
গত জুন মাসে শিবু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাঁকে লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল।
দীর্ঘ চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি শঙ্কামুক্ত হয়ে সাধারণ বেডে স্থানান্তরিত হন। পরবর্তীতে তিনি বাড়িতে ফিরে যান।
তবে সম্প্রতি আবারও শারীরিক জটিলতায় ভুগছিলেন শিবু। দিনাজপুরে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত মাত্র ২৪ বছর বয়সেই থেমে যায় তাঁর জীবনযাত্রা।গতরাতে দিনাজপুরে পারিবারিক শাস্ত্রমতে শিবু মোহান্তের মরদেহ সমাধি দেয়া হয়।
২০২৩ সালের জুলাই থেকে শিবু মোহান্ত গোস্বামী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় দপ্তরের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। দলীয় কর্মকাণ্ডে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের কারণে তিনি নেতাকর্মীদের কাছে একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন।
পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কঠিন সময়ে তাঁর ভূমিকা, সাংগঠনিক দায়িত্ববোধ এবং আত্মত্যাগী মনোভাব সহযোদ্ধাদের স্মৃতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন দলীয় নেতারা।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে প্রয়াত শিবু মোহান্ত গোস্বামীর বিদেহী আত্মার পরম শান্তি কামনা করা হয়েছে। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।




বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা 