মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » টাঙ্গাইল » রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
আজ মঙ্গলবার সকালে টাংগাইলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কর্মীসভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন মাত্র সাত মাসের মধ্যে বিএনপি সরকারকে ঘিরে মানুষের হিমালয় সমান প্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে তা ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে।তিনি বলেন, তিনি ব’লে, দ্রুত জ্বালানি সংকট সহনীয় মাত্রায় না এলে সরকারের ভালো অর্জন নষ্ট হয়ে যাবে। তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের মানুষের ভরসার যায়গা বিপর্যস্ত হবে।তিনি অপরাধি, দূর্বত্ত, সন্ত্রাসী, চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না নিশে তাদের বিরুদ্ধে কঠার ব্যবস্থা নেওয়ার আহবান জানান।
তিনি বলেন, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সরকারকে বিশেষ কোন দিকে ঝুঁকে না পড়ার আহবান জানান।
তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব দেওয়ার পর দেশের গণতান্ত্রিক উত্তরণের যে সম্ভাবনা তৈরী হয়েছে প্রজ্ঞা ও দূরদর্শিতা তাকে কাজে লাগাতে হবে।
আজ ৮ সেপ্টেম্বর -২০২৬ বেলা ১১ টায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন সুগন্ধা পার্টি সেন্টারে পার্টির টাংগাইল জেলার কর্মিসভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি সাইফুর রেজা মামুন এর সভাপতিত্বে আওয়াল মাহমুদ এর সঞ্চালনায় প্রধান হিসাবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদুল হাসান পিপলু, উপস্থিত ছিলেন আরো অনেক স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় মাহমুদুল হাসান পিপলু বলেন, দেশে একটি নির্বাচিত সরকার হয়েছে এটা যেমন ভাল দিক আবার গত ছয় মাসেই সরকার রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে এটাও সত্য। এত জীবন ও রক্তের বিনিময়ে অর্জিত এই সরকারকে আমরা ব্যর্থ দেখতে চাই না। দ্রুত গ্যাস, বিদ্যুৎ সংকট নিরসন করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।
কর্মীসভায় আকবর খান বলেন, এই সরকারের প্রতি জনগণের যেমন বিপুল সমর্থন আছে ঠিক তেমনি বিপুল প্রত্যাশাও আছে। জনগণের এই পাহাড়সম প্রত্যাশা, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই সরকার অঙ্গীকারাবদ্ধ। এবার জাতীয় নির্বাচনের পাশাপাশি যে গণভোট অনুষ্ঠিত হয়েছে, এবং এই গণভোটের যে গণরায় সে রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। গণতন্ত্র মঞ্চ, যুগপৎ আন্দোলনের অন্যান্য শরীকদল এবং বিএনপির ঘোষিত ৩১ দফাও শতভাগ বাস্তবায়ন করতে হবে। আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি, এখনো এই সরকারকে সমর্থন করি, কিন্তু সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবো আবার ভুল পদক্ষেপ বা খারাপ কাজের সমালোচনা করবো।
তিনি দ্রুত মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ জনজীবনের যে সংকট , গ্যাস, বিদ্যুৎ, জ্বালানী সংকট নিরসনে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সাইফুর রেজা মামুন বলেন, আমাদের সমর্থিত নতুন সরকার ছয় মাসেই এমন পরিস্থিতিতে পড়বে এটা ভাবতে পারিনি। দেশী - বিদেশী নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি বর্তমান সরকার। ২০২৪ এর মত যুগপৎ আন্দোলনের সকল শরীক রাজনৈতিক দল এবং দেশের নানা অংশের চিন্তাশীল মানুষের সাথে আলোচনা করে এই সংকট মোকাবেলার আহ্বান জানান।
সভায় আগামী ১৭ নভেম্বর মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০ তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানানো হয়।




গণ-অভ্যুত্থানের পরবর্তী গন্তব্য হচ্ছে বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণ
অরাজনৈতিক পরিস্থিতি চলতে থাকলে সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ কঠিন হয়ে উঠবে
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আজ ৪৭ তম মৃত্যুবার্ষিকী 