শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২৬
প্রথম পাতা » ঢাকা » সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা
প্রথম পাতা » ঢাকা » সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা
১৮৬ বার পঠিত
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা

---ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক জনপ্রত্যাশা পূরণে সরকারকে মানুষের জানমাল ও জীবন জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।সরকার গঠনের ৬ মাস পর এখন জনজীবনের জরুরী সংকট সমাধানে দৃশ্যমান ও কার্যকরী পদক্ষেপ নিতে হবে।নির্বাচিত জনপ্রিয় সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা।
তিনি বলেন, দ্রুত অসহনীয় বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে।তিনি বলেন, এখন আর কোনভাবেই বিশাল যুবশক্তির অমিত সম্ভাবনা নষ্ট হতে দেয়া যাবেনা।
তিনি সরকারের নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ না করার ঘোষণাকে স্বাগত জানান এবং বলেন কেবল ভারতের ক্ষেত্রে নয়, সকল পরাশক্তির সাথেই জাতীয় মর্যাদা ও জাতীয় স্বার্থের এই নীতি অনুসরণ করতে হবে।তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সত্যিকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে বাংলাদেশবিরোধী সকল অপপ্রচার ও অপতৎপরতা অবশ্যই বন্ধ করতে হবে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর ফার্মগেটের ফ্লেমিংকো কনভেনশন সেন্টার মিলনায়তনে বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি ঢাকা মহানগর উত্তর আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা মহানগর উত্তর-এর বিভিন্ন থানা থেকে প্রায় তিন শতাধিক যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সাইফুল হক বলেন, তেল, গ্যাস ও জ্বালানির মতো অতি সংবেদনশীল খাতকে কোনোভাবেই বিদেশ নির্ভর করে রাখা যাবে না। জাতীয় স্বাবলম্বিতার নীতির ভিত্তিতে জাতীয় সক্ষমতা বাড়িয়ে পেট্রোবাংলাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে এবং সমুদ্র ও ভূখণ্ডে নিজেদের জ্বালানি সম্পদ অনুসন্ধান ও উত্তোলন নিশ্চিত করতে হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে এখনও মানুষ খুন, নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। তিনি দূর্বৃত্ত
অপরাধীদেরকে রাজনৈতিক পরিচয়ে বিবেচনা না করে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের আহবান জানান।
তিনি বলেন, নির্বাচিত সরকারকে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন ও বাস্তব কাজের মাধ্যমে নিজেদের দায়িত্বের প্রমাণ দিতে হবে। আওয়ামী লীগের মতো আর কেউ যেন জনগণের ধৈর্যের পরীক্ষা না নেয়, সে ব্যাপারে ও তিনি সবাইকে সতর্ক থাকার আহবান জানান।
যুবসমাজের উদ্দেশে সাইফুল হক বলেন, দেশের যেকোনো অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে বিপ্লবী যুবসমাজকে বুক চিতিয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে । গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে যুবসংগঠনগুলোকে আরও শক্তিশালী, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, ’৬৯ ও ’৭০-এর গণঅভ্যুত্থান, ’৭১-এর মুক্তিযুদ্ধ এবং ’২৪-এর গণঅভ্যুত্থান—দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ গণআন্দোলন ও সংগ্রামে যুবসমাজ জীবন দিয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে মব জাস্টিসসহ নানা ধরনের প্রতারণা ও অনিশ্চয়তার কারণে বহু যুবক বিপদে পড়েছেন, বেকারত্বেরন শিকার হয়েছেন এবং জীবিকার সন্ধানে বিদেশে গিয়ে প্রাণ হারিয়েছেন। যুবসমাজের এই হতাশা ও অনিশ্চয়তা দূর করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
বহ্নিশিখা জামালী বলেন, যুবসমাজই দেশের প্রাণশক্তি। তাই হতাশ না হয়ে জেলা, উপজেলা, থানা, ওয়ার্ড থেকে শুরু করে পাড়া-মহল্লায় যুবসমাজকে ঐক্যবদ্ধ ও জাগ্রত করতে হবে। দেশের পরিবর্তন ও মানুষের মুক্তির সংগ্রামে যুবসমাজকে একটি শক্তিশালী বিপ্লবী শক্তি হিসেবে গড়ে তুলতে হবে।
যুব নেতা তুহিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, বাংলাদেশ বিপ্লবী যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম, সংগঠনের যুগ্ম আহ্বায়ক আওয়াল মাহমুদ, ঢাকা উত্তর এর যুব সংগঠক ইব্রাহিম হোসেন রনি প্রমুখ । বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, যুবসমাজের সংকট, কর্মসংস্থান, বৈষম্য ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য রাখেন। তারা যুবসমাজকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করে অধিকার, ইনসাফ ও মুক্তির সংগ্রামকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সকালে প্রতিনিধি সভা শুরু হয়।
সভার শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদ, বিপ্লবী যুব সংহতির সংগঠক অকাল প্রয়াত শিবু মোহান্ত ও নেপালে পার্বত্য সুনামীতে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করা হয় এবং দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।





ঢাকা এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন ১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন
শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা
গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে

আর্কাইভ