শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
রবিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » অরাজনৈতিক পরিস্থিতি চলতে থাকলে সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ কঠিন হয়ে উঠবে
প্রথম পাতা » ছবিঘর » অরাজনৈতিক পরিস্থিতি চলতে থাকলে সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ কঠিন হয়ে উঠবে
৩২৫ বার পঠিত
রবিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অরাজনৈতিক পরিস্থিতি চলতে থাকলে সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ কঠিন হয়ে উঠবে

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিদ্যমান অরাজক পরিস্থিতি চলতে থাকলে সংস্কারের পথে গণতান্ত্রিক উত্তরণ কঠিন হয়ে উঠতে পারে।সরকার অকার্যকরী হতে থাকলে এই সরকারের অধীনে বহুল প্রত্যাশিত নির্বাচনও ঝুঁকির মধ্যে =ই পড়তে পারে। তিনি বলেন, আমরা সরকারকে ব্যর্থ ও অকার্যকর দেখতে চাইনা। রাজনৈতিক দল ও জনগণের নজিরবিহীন সমর্থনের পরও সরকার ব্যর্থ হলে জনগণ তাদেরকেও ক্ষমা করবেনা। কারও উপর দায় চাপিয়ে সরকারের পার পাওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে জনগণের মধ্যে গভীর উদ্বেগ - উৎকন্ঠা তৈরী হয়েছে। জানমালের নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে বড় দুশ্চিন্তা দেখা দিয়েছে।

তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট চলাকালীন অপরাধ ও খুন রাহাজানির বিস্তার কোনভাবেই মেনে নেওয়া যায়না।

তিনি জরুরি ভিত্তিতে অরাজক পরিস্থিতি মোকাবেলায় সরকারকে সমন্বিতভাবে সর্বাত্বক উদ্যোগ নেবার আহবান জানান।

তিনি রাজনৈতিক দলসমূহকে প্রতিপক্ষ না বানাতে সরকারের প্রতি আহবান জানান এবং বলেন সরকারকে সফল হতে রাজনৈতিক দলসমূহের সাথে অনাকাঙ্ক্ষিত দূরত্ব কমিয়ে আনা দরকার। তিনি সরকারকে বিতর্ক এড়িয়ে সংস্কার ও নির্বাচনের লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ নেবার আহবান জানান।

তিনি রাজনৈতিক ঐকমত্য বাড়িয়ে তোলার পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।

তিনি জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠানের চিন্তাকে হটকারী ও ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেয়ার তৎপরতা হিসাবে আখ্যায়িত করেন।তিনি বলেন এই ধরনের তৎপরতা দেশকে চরম অস্থিরতার মধ্যেই ঠেলে দেবে।

আজ সকালে টাংগাইল প্রেসক্লাব মিলনায়তন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা প্রতিনিধি সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

পার্টির টাংগাইল জেলার নেতা সাইফুর রেজা মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, কেন্দ্রীয় সদস্য শহীদুজ্জামান লাল মিয়া, পার্টির জেলা সংগঠক মাহমুদুল হাসান পিপলু, সুমন খান মাহবুব,আওয়াল মাহমুদ, কেশব চন্দ্র সুকুমার, গোলাম রাজী রাজিব, এডভোকেট সাইফুল ইসলাম, নাসির উদ্দিন ভূইয়া। সংহতি বক্তব্য রাখেন বিপ্লবী যুব সংহতির আহবায়ক বাবর চৌধুরী, জেএসডির জেলা সভাপতি মতিউর রহমান মতি,সিপিবির সাধারণ সম্পাদক ওয়াহিজ্জামান মতি,ভাসানী অনুসারী পরিষদের নেতা খোরশেদ আহমেদ প্রমুখ।

সভায় গৃহীত এক প্রস্তাবে রোজার আগে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর ব্যবস্থা নেবার দাবি জানানো হয়।
সভার শুরুতে মজলুম জননেতা মওলানা ভাসানী ও গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।





ছবিঘর এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত  বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ