শিরোনাম:
●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) ●   গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে ●   সারাদেশের সঙ্গে ঝালকাঠিতেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন ●   ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা ●   ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার : ত্রিভুজ প্রেমের বলি ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ ●   শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   বিদেশনির্ভর জ্বালানি নীতির কারনেই গ্যাস - বিদ্যুৎ এর বিদ্যমান সংকট ঘনীভূত হয়েছে ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
প্রথম পাতা » চট্টগ্রাম » ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
১২ বার পঠিত
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা

--- আমির হামজা, রাউজান :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে ১৫ দিনের ব্যবধানে পুকুরে ডুবে তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সব পুকুরকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসের কোনো পুকুরে নামা, সাঁতার কাটা কিংবা পানিতে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে নির্দেশনা অমান্য করলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা প্রধান করা হয়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সব পুকুরকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসের কোনো পুকুরে নামা, সাঁতার কাটা কিংবা পানিতে প্রবেশ করা যাবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ নির্দেশনা অমান্য করে কেউ পুকুরে প্রবেশ বা পানিতে নামলে তা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী আচরণ হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
এতে আরও বলা হয়, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজেদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করতে হবে। চুয়েট প্রশাসনের এ নিষেধাজ্ঞার পেছনে রয়েছে একই পুকুরে অল্প সময়ের ব্যবধানে তিন শিক্ষার্থীর প্রাণহানির ঘটনা। সর্বশেষ গত ১২ আগস্ট (বুধবার) বেলা দেড়টার দিকে ফুটবল খেলা শেষে কাজী নজরুল ইসলাম হল ও শহীদ শাহ মোহাম্মদ হলের মধ্যবর্তী পুকুরে সাঁতার কাটতে নেমে মাঝ পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহতরা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী ও আবু সাঈদ হলের আবাসিক ছাত্র চমক দত্ত (২২) এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী ও শহীদ শাহ মোহাম্মদ হলের আবাসিক ছাত্র শান্ত দেব (২২)। তাদের দুজনের বাড়িই সিলেটের মৌলভীবাজার জেলায়। এর আগে গত ২৮ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় কেন্দ্রীয় মাঠে ফুটবল খেলার পর একই পুকুরে গোসল করতে নেমে পানির গভীরে তলিয়ে মারা যান যন্ত্রকৌশল বিভাগের ২০২১ ব্যাচের শিক্ষার্থী ও কাজী নজরুল ইসলাম আবাসিক ছাত্রাবাসের অর্ণব সাহা (২৫)।
মাত্র ১৫ দিনের ব্যবধানে একই পুকুরে তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চুয়েট ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় নিয়ে ক্যাম্পাসের সব পুকুরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রশাসনের এ সিদ্ধান্তকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে একটি জরুরি ও প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসের সব জলাশয়ে শিক্ষার্থীদের প্রবেশ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

চুয়েটের পুকুরে ৩ মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে ১১ দফা দাবি

রাউজান :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)-এর পুকুরে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যুর পর ক্যাম্পাসের নিরাপত্তা ও জরুরি চিকিৎসাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে চুয়েট মেডিকেল সেন্টারের সক্ষমতা বাড়ানো, পূর্ণাঙ্গ আইসিইউ অ্যাম্বুলেন্স সংযোজন, জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার ব্রিগেডের ব্যবস্থা এবং ক্যাম্পাসের সব পুকুরে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করাসহ ১১ দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২৪ ব্যাচের শিক্ষার্থীরা।
শুধু দুর্ঘটনার পর সাময়িক ব্যবস্থা নয়, ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তা কাঠামোয় দীর্ঘমেয়াদি পরিবর্তন আনার দাবি জানিয়েছেন তারা। উপাচার্যের কাছে দেওয়া লিখিত আবেদনে পুকুরের গভীরতা নিয়ন্ত্রণ, উদ্ধার সরঞ্জাম ও লাইফ বয়া স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং পুকুরের পাশে সার্বক্ষণিক আনসার সদস্য মোতায়েনের মতো সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হয়েছে। সম্প্রতি চুয়েটের পুকুরে ডুবে অর্ণব সাহা, চমক দত্ত ও শান্ত দেব নামে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। পরপর এমন ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই ২৪ আবর্তের শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্যের কাছে এসব দাবি জানানো হয়। দাবির তালিকার শুরুতেই রয়েছে চুয়েট মেডিকেল সেন্টারের সক্ষমতা বাড়ানোর বিষয়টি। আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের পাশাপাশি প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করে দক্ষ চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। জরুরি পরিস্থিতিতে দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ আইসিইউ অ্যাম্বুলেন্স সংযোজনের দাবিও করা হয়েছে। প্রয়োজনে অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে। একই সঙ্গে সাপের কামড়ের চিকিৎসার জন্য মেডিকেল সেন্টারে সবসময় অ্যান্টিভেনম মজুত রাখার দাবি রয়েছে। ক্যাম্পাসে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় একটি ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের মতে, বড় ধরনের দুর্ঘটনায় দ্রুত উদ্ধার ও প্রাথমিক সেবা নিশ্চিত করতে ক্যাম্পাসের নিজস্ব জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা থাকা প্রয়োজন।
তিন শিক্ষার্থীর মৃত্যুর পর পুকুরগুলোর নিরাপত্তা ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দাবিতে। সব পুকুরে সতর্কতামূলক সাইনবোর্ড, লাইফ বয়া, উদ্ধার সরঞ্জাম ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। পুকুরের পাশে সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য একজন আনসার সদস্য নিয়োগেরও দাবি রয়েছে। এতে কোনো শিক্ষার্থী বিপদে পড়লে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করা সম্ভব হবে বলে মনে করছেন তারা। কাজী নজরুল ইসলাম হল এবং শিক্ষকদের ডরমিটরির পুকুরের গভীরতা পাঁচ ফুটের মধ্যে এনে সুইমিং পুলের আদলে করার চলমান কাজ দ্রুত শেষ করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসের অন্যান্য পুকুরের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণেও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। পুকুরের নকশা ও নির্মাণকাজ নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে পুকুরগুলোর নকশা ও নির্মাণকাজ যথাযথভাবে সম্পন্ন হয়েছে কি না, তা তদন্ত করে দেখার দাবি জানানো হয়েছে। প্রয়োজন হলে তদন্তের ভিত্তিতে দায় নির্ধারণ ও সংশোধনী ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। শিক্ষার্থীদের ১১ দফা দাবিতে ক্যাম্পাসের ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ সড়ক দ্রুত সংস্কারের বিষয়টিও রয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে চলমান সব নির্মাণ ও সংস্কারকাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন তারা। দীর্ঘদিন ধরে এসব কাজ চলতে থাকায় শিক্ষার্থীদের চলাচল ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
শিক্ষার্থীদের ভাষ্য, অর্ণব সাহা, চমক দত্ত ও শান্ত দেবের মৃত্যু শুধু তিনটি পরিবারের অপূরণীয় ক্ষতি নয়, এটি পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য একটি সতর্কবার্তা। তাই দুর্ঘটনার পর সাময়িক ব্যবস্থা নয়, ক্যাম্পাসের চিকিৎসা, উদ্ধার ও অবকাঠামোগত নিরাপত্তায় স্থায়ী পরিবর্তন আনার এখনই সময়।
২৪ আবর্তের শিক্ষার্থীরা উপাচার্যের কাছে দেওয়া আবেদনে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

চুয়েটে একই পুকুরে ডুবে আরও ২ শিক্ষার্থীর মৃত্যু


রাউজান :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগষ্ট) দুপুরে কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে এই ঘটনা ঘটে। নিহত দুই শিক্ষার্থীরা হলেন ২৪ ব্যাচরের চমক দত্ত(২২) ও শান্ত দেব (২৩)।
নিহত দুইজনের বাড়ি সিলেটের মৌলভীবাজার এলাকার এই গ্রামের বাসিন্দা। নিহত চমক দত্ত কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এছাড়া শান্ত দেব একই বর্ষের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী। শিক্ষার্থীরা জানান, দুপুরে ফুটবল খেলা শেষে হলের পুকুরে তারা গোসল করতে নামেন। এসময় সাঁতার কেটে পুকুর পাড় হতে গেলে মাঝ অংশে চমক দত্ত পানিতে তলিয়ে যান। পরে তাকে উদ্ধার করতে এগিয়ে শান্ত এসময় পানিতে ডুবে যান। কয়েকজন শিক্ষার্থীরা দেখতে পেয়ে দ্রুত এগিয়ে গিয়ে খোঁজাখুঁজি করে ১৫-২০ মিনিটের মধ্যে প্রথমে চমককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে রাঙ্গুনিয়া থেকে ফায়ার সার্ভিস এসে প্রায় ৪৫ মিনিট পর শান্তকে উদ্ধার করা হয়।
চুয়েট মেডিকেল থেকে প্রথামিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে সেখানে দুইজকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চুয়েট ছাত্রকল্যাণ বিভাগের পরিচালক অধ্যাপক ড.মো. সাইফুল ইসলাম। উল্লেখ, এর আগে গত জুলাই মাসের ২৮ তারিখ একই পুকুরে ডুবে অর্ণব সাহা নামের এক শিক্ষার্থী নিহত হন। মাত্র ১৫ দিনের ব্যবধানে আরও ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ক্যাম্পস জুড়ে শোকের ছায়া নেমেছে। এদিকে পরপর ৩ শিক্ষার্থীর একই পুকুরে ডুবে মৃত্যুর ঘটনার পর পুকুরটি ব্যবহারে সম্পুর্ন বন্ধ করে দিয়েছে চুয়েট প্রশাসন। এছাড়াও পুকুরে গুরুত্বপূর্ণ অংশে টিন দিয়ে বন্ধ করা হচ্ছে। পাশাপাশি পুকুর থেকে সেচ (পানি) ফেলার জন্য উদ্যোগ দিয়েছে।





চট্টগ্রাম এর আরও খবর

ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
সরকারের অকার্যকারীতায় লুম্পেন বখাটেদের দৌরাত্ম অপ্রতিরোধ্য হয়ে উঠছে সরকারের অকার্যকারীতায় লুম্পেন বখাটেদের দৌরাত্ম অপ্রতিরোধ্য হয়ে উঠছে
বিজয়ানন্দ থেরো’র ৪১তম জন্মদিন উদযাপন বিজয়ানন্দ থেরো’র ৪১তম জন্মদিন উদযাপন
ফটিকছড়িতে  সম্মিলিত বৌদ্ধ সমাজের নতুন অফিস উদ্বোধন ফটিকছড়িতে সম্মিলিত বৌদ্ধ সমাজের নতুন অফিস উদ্বোধন
ফটিকছড়ি কোঠেরপাড় ত্রিরত্নাংকুর বৌদ্ধ বিহার কঠিন চীবর দান  অনুষ্ঠিত ফটিকছড়ি কোঠেরপাড় ত্রিরত্নাংকুর বৌদ্ধ বিহার কঠিন চীবর দান অনুষ্ঠিত
ফানুস উড়ানো ও কঠিন চীবর দান উদযাপন করার আহ্বান জানিয়েছেন সংঘরাজ ভিক্ষু মহাসভা ফানুস উড়ানো ও কঠিন চীবর দান উদযাপন করার আহ্বান জানিয়েছেন সংঘরাজ ভিক্ষু মহাসভা
গণঅভ্যুত্থানের আকাংখা বাস্তবায়নে  রাজনৈতিক দলের সাথে বোঝাপড়া গড়ে তুলুন গণঅভ্যুত্থানের আকাংখা বাস্তবায়নে রাজনৈতিক দলের সাথে বোঝাপড়া গড়ে তুলুন
ভূজপুর বৌদ্ধ পরিষদের উদ্যোগে প্রভাতী ধর্মীয় বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভূজপুর বৌদ্ধ পরিষদের উদ্যোগে প্রভাতী ধর্মীয় বৃত্তি পরীক্ষা সম্পন্ন
মানবতাবাদী ভদন্ত বিজয়ানন্দ ভিক্ষু’র থেরোবরন অনুষ্টান সম্পন্ন মানবতাবাদী ভদন্ত বিজয়ানন্দ ভিক্ষু’র থেরোবরন অনুষ্টান সম্পন্ন

আর্কাইভ