শিরোনাম:
●   সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা ●   রংপুরে গণপতি পরিবারের চার হত্যাকান্ড সাধারণ কোন অপরাধ নয় ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন ●   ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) ●   গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে ●   সারাদেশের সঙ্গে ঝালকাঠিতেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন
ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শনিবার ● ৫ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » সরকারের অকার্যকারীতায় লুম্পেন বখাটেদের দৌরাত্ম অপ্রতিরোধ্য হয়ে উঠছে
প্রথম পাতা » চট্টগ্রাম » সরকারের অকার্যকারীতায় লুম্পেন বখাটেদের দৌরাত্ম অপ্রতিরোধ্য হয়ে উঠছে
২৮৪ বার পঠিত
শনিবার ● ৫ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারের অকার্যকারীতায় লুম্পেন বখাটেদের দৌরাত্ম অপ্রতিরোধ্য হয়ে উঠছে

--- আজ বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত মতবিনিময় সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের একবছরের পর মব সন্ত্রাসকে আর বরদাস্ত করা যাবেনা।তিনি বলেন, কোন কোন মহল পরিস্থিতিকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে কিনা তা খতিয়ে দেখা দরকার।

তিনি বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট ঘোষণা আসতে বিলম্ব হলে এই নৈরাজ্যিক পরিস্থিতি আরও বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে।

তিনি বলেন, গণ -অভ্যুত্থানকারী জনগণ ও রাজনৈতিক দলসমূহের নিষ্ক্রিয়তায় মব সন্ত্রাস চালিয়ে লুম্পেন বখাটেরা সর্বত্র তাদের দৌরাত্ম প্রতিষ্ঠিত করছে।সরকার, বিশেষ করে আইন শৃংখলা বাহিনীর অকার্যকারীতায় ক্রমে এরা অপ্রতিরোধ্য হয়ে উঠছে এবং তাদের গুন্ডামী ও দখলদারিত্ব অব্যাহত রেখেছে। এই অবস্থা চলতে দিলে গণঅভ্যুত্থানের অর্জনটাই বিনষ্ট হয়ে যেতে পারে।তিনি বলেন, কারো হটকারিতা বা বাড়াবাড়ির কারণে অভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা।

মতবিনিময় সভায় তিনি বলেন, মব সন্ত্রাসের হোতাদেরকে রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করা যাবেনা। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, গত এগারো মাসে “মব জাস্টিসে”র নামে অসংখ্য সন্ত্রাসী ঘটনা ঘটানো হয়েছে।অনেকগুলো ঘটনার সাথে সরকারের মধ্যকার নানা অংশের ইন্ধন যোগানোর গুরুতর অভিযোগ রয়েছে। তিনি বলেন, ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব গণ- অভ্যুত্থানের বর্ষপূর্তীতে দেশজুড়ে এই ধরনের সন্ত্রাসী নৈরাজ্যিক তৎপরতা কোনভাবেই বরদাস্ত করা যাবেনা।

তিনি এইসব হামলা আক্রমণের ঘটনায় অভিযুক্তদের দলীয় পরিচয় বিবেচনায় না নিয়ে তাদের গ্রেফতার, কঠোর ব্যবস্থা ও আইনানুগ বিচার দাবি করেছেন।একইসাথে তিনি মব সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ জোরদার করারও আহবান জানিয়েছেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলার আহবায়ক ডাঃ মৃদুল বড়ুয়ার সভাপতিত্বে ও পার্টির মহানগর সংগঠক আর ইউ হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সংগঠক যুবনেতা বাবর চৌধুরী, ড. মোকতার হোসেন, কবি মাহমুদুল হাসান নিজামী, মিলন বডুয়া, জিএম মাববুব, উসমান গনি, নূরুল ইসলাম, ইকবাল হোসেন, লাভলী দিও ক্যাথরিন, জনি বডুয়া প্রমুখ।

মতবিনিময় সভার শুরুতেই জুলাই - আগস্ট গণ- অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।

সভার দ্বিতীয় পর্বে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম মহানগর কর্মীসভা অনুষ্ঠিত হয়।





চট্টগ্রাম এর আরও খবর

৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
বিজয়ানন্দ থেরো’র ৪১তম জন্মদিন উদযাপন বিজয়ানন্দ থেরো’র ৪১তম জন্মদিন উদযাপন
ফটিকছড়িতে  সম্মিলিত বৌদ্ধ সমাজের নতুন অফিস উদ্বোধন ফটিকছড়িতে সম্মিলিত বৌদ্ধ সমাজের নতুন অফিস উদ্বোধন
ফটিকছড়ি কোঠেরপাড় ত্রিরত্নাংকুর বৌদ্ধ বিহার কঠিন চীবর দান  অনুষ্ঠিত ফটিকছড়ি কোঠেরপাড় ত্রিরত্নাংকুর বৌদ্ধ বিহার কঠিন চীবর দান অনুষ্ঠিত
ফানুস উড়ানো ও কঠিন চীবর দান উদযাপন করার আহ্বান জানিয়েছেন সংঘরাজ ভিক্ষু মহাসভা ফানুস উড়ানো ও কঠিন চীবর দান উদযাপন করার আহ্বান জানিয়েছেন সংঘরাজ ভিক্ষু মহাসভা
গণঅভ্যুত্থানের আকাংখা বাস্তবায়নে  রাজনৈতিক দলের সাথে বোঝাপড়া গড়ে তুলুন গণঅভ্যুত্থানের আকাংখা বাস্তবায়নে রাজনৈতিক দলের সাথে বোঝাপড়া গড়ে তুলুন
ভূজপুর বৌদ্ধ পরিষদের উদ্যোগে প্রভাতী ধর্মীয় বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভূজপুর বৌদ্ধ পরিষদের উদ্যোগে প্রভাতী ধর্মীয় বৃত্তি পরীক্ষা সম্পন্ন
মানবতাবাদী ভদন্ত বিজয়ানন্দ ভিক্ষু’র থেরোবরন অনুষ্টান সম্পন্ন মানবতাবাদী ভদন্ত বিজয়ানন্দ ভিক্ষু’র থেরোবরন অনুষ্টান সম্পন্ন

আর্কাইভ