মঙ্গলবার ● ৭ জুলাই ২০২৬
প্রথম পাতা » ঢাকা » সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যম প্রদত্ত এক বিবৃতিতে গতরাতে সাভারের তারাপুর মাঠে জাতীয় নাগরিক পার্টি - এনসিপির সমাবেশে ককটেল হামলা ও কয়েকজনের আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন এই ঘটনার দায় স্থানীয় প্রশাসন এড়িয়ে যেতে পারেনা।তিনি উল্লেখ করেন, এনসিপির আহবায়ক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় হুইফ নাহিদ ইসলামের উপস্থিতিতেই এই হামলা সংঘটিত হয়েছে।
তিনি বলেন, দেশের আইনশৃংখলা পরিস্থিতি যে কতটা নাজুক এই ঘটনা তারও একটি নজির।
বিবৃতিতে তিনি বলেন, নির্বাচিত বিএনপি সরকার গঠনের পাঁচমাস অতিবাহিত হলেও এখনও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়নি; সন্ত্রাসী, চাঁদাবাজ, দুরৃত্ত, মাফিয়ারা এখনও দেশব্যাপী তৎপর রয়েছে।এরা মানুষের স্বাভাবিক জীবন জীবিকাকেও হুমকির মধ্যে নিক্ষেপ করছে। কোথাও কোথাও এরা পুরানা জমানার মত স্থানীয় প্রশাসনকেও জিম্মি করে ফেলেছে। তিনি বলেন, এইসব সামাজিক নৈরাজ্যকে আর বাড়তে দেয়ার কোন সুযোগ নেই।তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত না হলে সরকারের উন্নয়নমূলক ইতিবাচক পদক্ষেপসমূহ নষ্ট হয়ে যাবে।
তিনি বলেন, কোন সন্ত্রাসী দূ্বৃত্তকে রাজনৈতিক পরিচয়ে বিবেচনা করার অবকাশ নেই।তিনি অনতিবিলম্বে এনসিপির সমাবেশে হামলাকারীদের গ্রেফতার ও আইনানুগ বিচার দাবি করেছেন।তিনি সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে গণপ্রতিরোধ জোরদার করারও আহবান জানিয়েছেন।




বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা
গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে
শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
নারীর অধিকার ও মর্যাদাবিরোধী অপতৎপরতা আইন করে বন্ধ করুন
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন
বিচারবিভাগের সচিবালয় গুটিয়ে আনা ভালো বার্তা দিচ্ছেনা
জুলাই গণঅভ্যুত্থানকে কেউ কেউ বাণিজ্যে পরিনত করেছে, কোটারী আর গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করেছেন 