সোমবার ● ৬ জুলাই ২০২৬
প্রথম পাতা » ছবিঘর » শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ সন্ধায় গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশ এক কৃতি সন্তানকে হারিয়েছে।তিনি বলেন, আবুল কাশেম ফজলুল হক ছিলেন নীতিনিষ্ঠ, সত্যসন্ধানী লেখক, গবেষক ও দার্শনিক। নীতিশিক্ষা সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি সাম্যভিত্তিক মানবিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় আজীবন নিবিষ্টভাবে কাজ করে গেছেন।তাঁর হাজার হাজার ছাত্রের মধ্যে তিনি সুচিন্তা আর সুরুচি গড়ে তোলায় ছিলেন নিরলস।
শিক্ষা সংস্কৃতিতেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।তিনি উল্লেখ করেন, গোটা রাষ্ট্রের প্রতি পুঞ্জিভূত ক্ষোভ আর গভীর বেদনা থেকে পুত্রের নৃশংস হত্যাকাণ্ডের বিচার না চাওয়ার কথা বলেছিলেন।প্রথম জীবনে তিনি সাম্যবাদী বিপ্লবী রাজনৈতিক তৎপরতায় যুক্ত ছিলেন। তিনি ব’লেন,তাঁর মৃত্যুতে আমরা এক মহান দেশপ্রেমিক মানবিক হ্রদয়ের মানুষকে হারালাম।এ শুণ্যতা সহজে পূরণ হবার নয়।
বিবৃতিতে তিনি আবুল কাশেম ফজলুল হকের জীবন ও কর্মের প্রতি অপার শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 