সোমবার ● ১৩ জুলাই ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
স্টাফ রিপোর্টার :: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ জনপদে সৃষ্ট দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে হাজারো মানুষ। বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়ায় বহু পরিবার আশ্রয় নিয়েছে আশ্রয়কেন্দ্রে। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য ও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া এবং আটকে পড়া মানুষদের উদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাঙামাটি পার্বত্য জেলা কমিটি।
সংগঠনটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা এক বিবৃতিতে বলেন, দুর্যোগের এই সংকটময় সময়ে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য ত্রাণসামগ্রী দ্রুত সরবরাহের পাশাপাশি জলাবদ্ধ ও বিচ্ছিন্ন এলাকায় আটকে থাকা মানুষদের নিরাপদে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ কোনো ব্যক্তি বা দলের নয়; এটি সমগ্র জাতির জন্য একটি মানবিক চ্যালেঞ্জ। তাই দল-মত নির্বিশেষে সবাইকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সরকারি ও বেসরকারি সব সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগকবলিত মানুষের জীবনরক্ষা ও দুর্ভোগ লাঘবে দ্রুত, সমন্বিত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই সংকট মোকাবিলা করা সম্ভব। একই সঙ্গে মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রতিও আহ্বান জানানো হয়েছে।




বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা 