শনিবার ● ২৪ জুন ২০২৩
প্রথম পাতা » ঢাকা » সরকার ও সরকারি দলের জেদ,অহমিকা ও অবিমৃষ্যকারী ভূমিকা দেশের বিপদ বাডিয়ে তুলছে
সরকার ও সরকারি দলের জেদ,অহমিকা ও অবিমৃষ্যকারী ভূমিকা দেশের বিপদ বাডিয়ে তুলছে
আজ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বিশেষ সভায় গৃহীত রাজনৈতিক প্রস্তাবে বলা হয়, সরকার ও সরকারি দলের জেদ অহমিকা ও অবিমৃশ্যকারী ভূমিকা দেশের বিপদ বাডিয়ে তুলছে এবং দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের আশংকা বৃদ্ধি করছে।গত কিছুকাল ধরে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে এই উদ্বেগ ও আশংকা আরও বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতি চলতে দিলে দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও জাতীয় স্বার্থও হুমকির মধ্যে পড়তে পারে।
প্রস্তাবে বলা হয়, ক্ষমতায় থেকে নির্বাচন করার সরকারের একগুঁয়ে মনোভাবই সংঘাত - সংঘর্ষের পরিস্থিতি ডেকে আনছে। এর দায়দায়িত্ব সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে। প্রস্তাবে উল্লেখ করা হয়, বাংলাদেশে আর একটি একতরফা নীল নক্সার নির্বাচনী তামাশার কোন অবকাশ নেই।
প্রস্তাবে অতিদ্রুত পদত্যাগের ঘোষণা দিয়ে নির্বাচনকালীল দলনিরপেক্ষ সরকার গঠনের রাস্তা খুলে দিতে সরকারের প্রতি আহবান জানানো হয়।
আজ দুপুরে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শেষ হওয়া কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী সভার সমাপ্তি অধিবেশনে এই প্রস্তাব গ্রহণ করা হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, এপোলো জামালী, সজীব সরকার রতন, সিকদার হারুন মাহমুদ, শহীদুল আলম নান্নু ,সাইফুল ইসলাম, শেখ মোহাম্মদ শিমুল, মীর রেজাউল আলম প্রমুখ।
সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে যুগপৎ ধারায় চলমান গণসংগ্রামকে আরও জোরদার করার আহবান জানানো হয়।
সভায় ২৫ জুনের মধ্যে গারমেন্টসসহ সকল খাতের শ্রমিকদের উৎসব ভাতাসহ যাবতীয় বকেয়া পরিশোধের জন্য সকল মালিক ও সরকারের প্রতি দাবি জানানো হয়।একইসাথে দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি প্রতিরোধে কার্যকরি উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানানো হয়।
সভার শুরুতে প্রয়াত বীর মুক্তিযোদ্ধ ডাঃ জাফরুল্লাহ চৌধুরী ও সিরাজুল আলম খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।




সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক উদাহরণ
প্রজ্ঞা ও দূরদর্শিতার সাথে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের অভিনন্দন
ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক
২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক
কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হিসাবে ভূমিকা পালন করেছেন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক 