শিরোনাম:
●   রংপুরে গণপতি পরিবারের চার হত্যাকান্ড সাধারণ কোন অপরাধ নয় ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন ●   ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) ●   গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে ●   সারাদেশের সঙ্গে ঝালকাঠিতেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন ●   ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
মঙ্গলবার ● ৩০ মার্চ ২০২১
প্রথম পাতা » ঢাকা » নতজানু নীতি নিয়ে বাংলাদেশের ন্যায্য অধিকার আদায় করা যাবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » ঢাকা » নতজানু নীতি নিয়ে বাংলাদেশের ন্যায্য অধিকার আদায় করা যাবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
৭৪৯ বার পঠিত
মঙ্গলবার ● ৩০ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতজানু নীতি নিয়ে বাংলাদেশের ন্যায্য অধিকার আদায় করা যাবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

---সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে বলেছেন, এবারও বাংলাদেশ-ভারত শীর্ষ বৈঠকে বাংলাদেশের অগ্রাধিকারসমূহ বাস্তবায়নে সুনির্দিষ্ট কোন ঘোষণা বা পদক্ষেপ নেই। বাংলাদেশকে আবারও কেবল আশ্বাসেই ভরসা রাখতে বলা হোল। তিস্তাসহ অভিন্ন নদীর পানি প্রবাহে বাংলাদেশের ন্যায্য হিস্যা প্রাপ্তিতে ভারতের প্রধানমন্ত্রীর কাছ সুস্পষ্ট কোন বক্তব্যও পাওয়া গেল না। সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশীদের ধারাবাহিক হত্যাকাণ্ড বন্ধের ব্যাপারেও ভারতের দিক থেকে বিশ্বাসযোগ্য কোন পদক্ষেপের কথা বলা হয়নি। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবাসনের ব্যাপারেও ভারতের কার্যকরি ভূমিকা গ্রহণের কোন ঘোষণা নেই। অথচ বাংলাদেশ ইতিমধ্যে ভারতের চাহিদামত তাদের সীমান্ত নিরাপত্তা ইস্যু থেকে শুরু করে ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট, বন্দর ব্যবহার, ফেনী নদীর পানি, ভারতের সুবিধার জন্য নদীর উপর সেতু প্রভৃতি সবকিছুই করে দেয়া হয়েছে। এবারকার সমঝোতা স্মারকে কানেক্টিভিটি বা সংযুক্তির উপর যেসব উদ্যোগের কথা বলা হয়েছে তারও প্রধান বেনিফিশিয়ারী হবে ভারত। বাংলাদেশ নেপাল ও ভুটানের সাথে সড়ক পথে যে সংযোগের কথা বলে আসছে ভারতের নানা বাধায় তা এখনও কার্যকর হয়নি।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, অভিজ্ঞতা এটা প্রমাণ করেছে যে, ভারতের প্রতি নতজানু থেকে বাংলাদেশের জাতীয় স্বার্থের সমস্যাসমূহ সমাধান করা যাবে না। তিনি বলেন, বাংলাদেশের অগ্রাধিকারের বিষয়সমূহ ভারতের কোন দয়াদাক্ষিণ্যের বিষয় নয়; এসব বিষয় বাংলাদেশের ন্যায্য পাওনা। তিনি বলেন, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণের কারণে তিস্তার পানিসহ ঝুলে থাকা সমস্যাসমূহ অনির্দিষ্টকাল ঝুলে থাকতে পারে না।

তিনি সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থের স্বীকৃতি ও আন্তর্জাতিক আইন বিধিবিধান অনুযায়ী দ্বিপাক্ষিক সমস্যাসমূহের সমাধানের কার্যকরি পদক্ষেপ নেবার আহ্বান জানান।





ঢাকা এর আরও খবর

বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা
গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
নারীর অধিকার ও মর্যাদাবিরোধী অপতৎপরতা আইন করে বন্ধ করুন নারীর অধিকার ও মর্যাদাবিরোধী অপতৎপরতা আইন করে বন্ধ করুন
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন
বিচারবিভাগের সচিবালয় গুটিয়ে আনা ভালো বার্তা দিচ্ছেনা বিচারবিভাগের সচিবালয় গুটিয়ে আনা ভালো বার্তা দিচ্ছেনা
জুলাই গণঅভ্যুত্থানকে কেউ কেউ বাণিজ্যে পরিনত করেছে, কোটারী আর গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করেছেন জুলাই গণঅভ্যুত্থানকে কেউ কেউ বাণিজ্যে পরিনত করেছে, কোটারী আর গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করেছেন

আর্কাইভ