শিরোনাম:
●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে ●   গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে ●   হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন ●   নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   জানমালের নিরাপত্তা বিধানে অপরাধের সিন্ডিকেটসমূহ ভেংগে দিতে হবে ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা বিভাগ » জননেতা কমরেড মিনু চলে গেলেন না ফেরার দেশে
প্রথম পাতা » ঢাকা বিভাগ » জননেতা কমরেড মিনু চলে গেলেন না ফেরার দেশে
৭৭৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জননেতা কমরেড মিনু চলে গেলেন না ফেরার দেশে

ছবি : সংবাদ সংক্রান্তনারায়ণগঞ্জ :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি জননেতা কমরেড গোলাম ইয়াজদানী খান মিনু আজ ১২ নভেম্বর বৃহস্পতিবার সকালে চলে গেলেন না ফেরার দেশে।

তার মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি জননেতা কমরেড মাহমুদ হোসেন ও সাধারণ সম্পাদক জননেতা কমরেড আবু হাসান টিপু।

তারা বলেছেন, বিপ্লবী গোলাম ইয়াজদানী খান মিনু ছাত্র জীবন থেকেই বাম রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি ’৬৯এর গণ অভ্যূত্থান থেকে স্বৈরাচার বিরোধী ’৯০এর গণ অভ্যূত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন নারায়ণগঞ্জের শ্রমজীবী মানুষের অকৃতিম বন্ধু। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির লেজুড়বৃত্তি ধারার বিপরীতে মার্কসবাদী বিপ্লবী ধারাকে সমুন্নত রাখতে তিনি পার্টিকে পুনর্গঠনে নেতৃত্ব দান করেন। এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতির দায়িত্ব গ্রহন করেন।

তার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ নারায়ণগঞ্জের শ্রমজীবী মানুষ একজন অভিভাবককে হারালো।

প্রবীণ নেতা গোলাম ইয়াজদানি খান মিনু মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রবীণ নেতা পার্টির নারায়নগঞ্জ জেলা কমিটির প্রাক্তন সভাপতি গোলাম ইয়াজদানী খান মিনু আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন তিনি অসুস্থ্য ছিলেন। বিকালে জানাজার নামাজের পর নারায়নগঞ্জে ঈদগাহ কবরস্থানে তাকে দাফন করা হবে। তার আগে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বিভিন্ন শ্রেণীপেশার সংগঠনের পক্ষ থেকে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হবে।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে পার্টির প্রবীণ নেতা নারায়নগঞ্জের প্রগতিশীল আন্দোলনের অন্যতম সংগঠক গোলাপ ইয়াজদানী খান মিনুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার মৃত্যুতে দেশের প্রগতিশীল আন্দোলন একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও নেতাকে হারিয়েছে। ষাট দশকে ছাত্র ইউনিয়ন (মেনন গ্রুপ) থেকে তার রাজনৈতিক জীবনের সূচনা, মুক্তিযুদ্ধেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি আজীবন প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। নারায়নগঞ্জে জীবন বীমা কর্পোরেশনের শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসাবেও তিনি শ্রমিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন অমায়িক, বন্ধু বৎসল ও উষ্ণ হৃদয়ের মানুষ, শ্রমজীবী মানুষের আপনজন।

বিবৃতিতে তিনি গোলাম ইয়াজদানি খান মিনুর সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানান এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।





ঢাকা বিভাগ এর আরও খবর

ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে
গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের  অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে
হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার
নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের  বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
জানমালের নিরাপত্তা বিধানে অপরাধের সিন্ডিকেটসমূহ ভেংগে দিতে হবে জানমালের নিরাপত্তা বিধানে অপরাধের সিন্ডিকেটসমূহ ভেংগে দিতে হবে
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন
স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে :  বহ্নিশিখা জামালী স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা

আর্কাইভ