শনিবার ● ১৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » নীতিনির্ধারকদের বক্তৃতা-বিবৃতি-পদক্ষেপ বিশ্বাসযোগ্য তদন্তকে অসম্ভব করে তুলবে : সাইফুল হক
নীতিনির্ধারকদের বক্তৃতা-বিবৃতি-পদক্ষেপ বিশ্বাসযোগ্য তদন্তকে অসম্ভব করে তুলবে : সাইফুল হক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ শনিবার এক বিবৃতিতে গত বৃহস্পতিবার রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন এবং বলেছেন যাত্রাবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তিনি অনতিবিলম্বে বাসে আগুন দেওয়ার ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত, অপরাধীদের চিহ্নিত, গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, তদন্তের আগেই যেভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বক্তব্য রাখছেন, বিরোধীদলের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করছে, শত শত ব্যক্তিকে আসামী দেখিয়ে মামলা করছেন তাতে এই ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের সুযোগ থাকছে না। তদন্তের আগেই সরকারের নীতিনির্ধারকদের বক্তৃতা-বিবৃতি থেকে এটা স্পষ্ট যে সরকার এই ঘটনার জন্য দায়ী প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও বিচারের পরিবর্তে বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার অজুহাত হিসাবেই কাজে লাগাতে বেশী তৎপর। তিনি বলেন, এই ঘটনার সুযোগে গায়েবী মামলায় গণগ্রেফতার শুরু হয়েছে। আর গণগ্রেফতারের কারণে পুলিশের গ্রেফতার বাণিজ্যও শুরু হবে।
তিনি বলেন, যাত্রাবাহী বাসে আগুন দেয়া আন্দোলনের কোন ফরম হতে পারে না, দুর্ভাগ্যজনকভাবে ২০১৩-১৪ সালে যেমন দেশবাসী এই ধরনের ঘটনা গেছে, আবার আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখনও এই সহিংস কর্মকাণ্ড দেখা গেছে। তিনি বলেন, এই ধরনের সহিংসতা কেবল বিচ্ছিন্নতাকেই বাড়িয়ে তোলে।
তিনি দমন-নিপীড়নের পথ পরিহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।




সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে 