শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শনিবার ● ১৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » নীতিনির্ধারকদের বক্তৃতা-বিবৃতি-পদক্ষেপ বিশ্বাসযোগ্য তদন্তকে অসম্ভব করে তুলবে : সাইফুল হক
প্রথম পাতা » ছবিঘর » নীতিনির্ধারকদের বক্তৃতা-বিবৃতি-পদক্ষেপ বিশ্বাসযোগ্য তদন্তকে অসম্ভব করে তুলবে : সাইফুল হক
৯০৪ বার পঠিত
শনিবার ● ১৪ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নীতিনির্ধারকদের বক্তৃতা-বিবৃতি-পদক্ষেপ বিশ্বাসযোগ্য তদন্তকে অসম্ভব করে তুলবে : সাইফুল হক

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ শনিবার এক বিবৃতিতে গত বৃহস্পতিবার রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন এবং বলেছেন যাত্রাবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তিনি অনতিবিলম্বে বাসে আগুন দেওয়ার ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত, অপরাধীদের চিহ্নিত, গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, তদন্তের আগেই যেভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বক্তব্য রাখছেন, বিরোধীদলের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করছে, শত শত ব্যক্তিকে আসামী দেখিয়ে মামলা করছেন তাতে এই ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের সুযোগ থাকছে না। তদন্তের আগেই সরকারের নীতিনির্ধারকদের বক্তৃতা-বিবৃতি থেকে এটা স্পষ্ট যে সরকার এই ঘটনার জন্য দায়ী প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও বিচারের পরিবর্তে বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার অজুহাত হিসাবেই কাজে লাগাতে বেশী তৎপর। তিনি বলেন, এই ঘটনার সুযোগে গায়েবী মামলায় গণগ্রেফতার শুরু হয়েছে। আর গণগ্রেফতারের কারণে পুলিশের গ্রেফতার বাণিজ্যও শুরু হবে।

তিনি বলেন, যাত্রাবাহী বাসে আগুন দেয়া আন্দোলনের কোন ফরম হতে পারে না, দুর্ভাগ্যজনকভাবে ২০১৩-১৪ সালে যেমন দেশবাসী এই ধরনের ঘটনা গেছে, আবার আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখনও এই সহিংস কর্মকাণ্ড দেখা গেছে। তিনি বলেন, এই ধরনের সহিংসতা কেবল বিচ্ছিন্নতাকেই বাড়িয়ে তোলে।

তিনি দমন-নিপীড়নের পথ পরিহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।





ছবিঘর এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত  বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ