শুক্রবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা
রাঙামাটি, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ :: সাম্প্রতিক নির্বাচনে অংশগ্রহণ শেষে আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, সমর্থক, কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক ও রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী জুঁই চাকমা।
এক বিবৃতিতে তিনি বলেন,“এই নির্বাচনে আমার পাশে থেকে সাহস, সমর্থন ও ভালোবাসা দেওয়ার জন্য এবং প্রচারণায় অংশ নেওয়া প্রত্যেকের প্রতি রইলো অশেষ কৃতজ্ঞতা ও হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ।”
তিনি আরও বলেন, নির্বাচন ছিল নানা চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতায় পূর্ণ। তবুও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, দলীয় নেতাকর্মীদের নিরলস পরিশ্রম এবং তরুণ স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টা তার রাজনৈতিক অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে। নির্বাচনী প্রচারণার সময় গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও নাগরিক মতবিনিময়, ইশতেহার বিতরণ কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
জুঁই চাকমা বলেন, “আমাদের এই লড়াই ছিল ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লড়াই। আমরা বিশ্বাস করি, জনগণের অধিকার, ভোটের মর্যাদা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাই রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত। যারা প্রতিকূল পরিস্থিতিতেও সাহস নিয়ে মাঠে ছিলেন, তাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ।”
তিনি অভিযোগ করেন, ২টি আঞ্চলিক গোষ্ঠী পেশী শক্তির প্রয়োগ নির্বাচনী প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম ও প্রতিবন্ধকতা ছিল, যা গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগজনক। তবে ভবিষ্যতেও জনগণের অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।
সবশেষে তিনি দল-মত নির্বিশেষে রাঙামাটি-২৯৯ আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমি নির্বাচিত হই বা না হই, আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। জনগণের স্বার্থ রক্ষায় আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।”
নির্বাচনের ফলাফল যাই হোক, জুঁই চাকমার কৃতজ্ঞতা প্রকাশ তার রাজনৈতিক সৌজন্য ও গণতান্ত্রিক মূল্যবোধের বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে।
রাঙামাটি-২৯৯ আসনের বিজয়ী বিএনপির প্রার্থী এড. দীপেন দেওয়ানকে অভিনন্দন জানান জুঁই চাকমা।




বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা 