শিরোনাম:
●   সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা ●   রংপুরে গণপতি পরিবারের চার হত্যাকান্ড সাধারণ কোন অপরাধ নয় ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন ●   ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) ●   গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে ●   সারাদেশের সঙ্গে ঝালকাঠিতেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন
ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ভোটকেন্দ্র দখলের আশঙ্কা জুঁই চাকমার
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ভোটকেন্দ্র দখলের আশঙ্কা জুঁই চাকমার
২৭২ বার পঠিত
মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোটকেন্দ্র দখলের আশঙ্কা জুঁই চাকমার

--- স্টাফ রিপোর্টার :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটিতে ছয়টি জাতীয় রাজনৈতিক দল, একজন স্বতন্ত্র প্রার্থী প্রত্যক্ষভাবে এবং দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে। দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো- এমন মন্তব্য করেছেন ২৯৯ নম্বর রাঙামাটি আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত কোদাল প্রতীকের প্রার্থী জুঁই চাকমা।
তিনি নির্বাচনি ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ করেন এবং ভোটের দিন কেন্দ্র দখলের আশঙ্কার কথাও জানান।
০৯ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় জেলা শহরের কোর্ট বিল্ডিং এলাকার নির্বাচনি কার্যালয়ে ‘মিট দ্য প্রেস’-এ জুঁই চাকমা অভিযোগ করে বলেন, “আমি যখন নির্বাচনি প্রচারণায় বিভিন্ন উপজেলায় গিয়েছি, তখন দেখেছি একটি রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকরা নির্বাচনি আচরণবিধি মানছেন না। এর দায় রাঙামাটি আসনের রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের। ভোটের মাঠে যারা আচরণবিধি লঙ্ঘন করছেন, তারা ভোটকেন্দ্রে গিয়ে কী করবেন, তা তারাই ভালো জানেন। শুরু থেকেই আমরা লক্ষ্য করেছি, রাঙামাটি আসনের রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসারের ভূমিকা রহস্যজনক।”
এ সময় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচনি মুখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব পলাশ চাকমা, যুগ্ম সদস্য সচিব অপু বড়ুয়া, সদস্য প্রকাশ চৌধুরী বড়ুয়া, নিখিল চাকমা, অরুনজিতা চাকমা প্রমুখ।
জুঁই চাকমা বলেন, “এবার রাঙামাটি আসনে ছয়টি জাতীয় রাজনৈতিক দল, একজন স্বতন্ত্র প্রার্থী প্রত্যক্ষভাবে এবং দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকেই ভোটারদের মুখ কালো। এই দুটি আঞ্চলিক গোষ্ঠীর নেতৃবৃন্দের কাছে আমার আহ্বান থাকবে-ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের পর দেশে গণতান্ত্রিক পন্থায় ভোটাররা যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। আপনাদের হাতে জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ এসেছে।”
২৯৯ নম্বর রাঙামাটি আসনে এই প্রর্থী বলেন বলেন, “আমি জানতে পেরেছি, ইতোমধ্যে সুবলং লঞ্চঘাটের যাত্রী ছাউনি থেকে এবং জীবতলী ইউনিয়নের হাজার মানিক নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও হাজাছড়ি হেডম্যানপাড়া যাত্রী ছাউনির সামনে থেকে আমার নির্বাচনি প্রচারণার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। বিষয়টি অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।”
জুঁই চাকমা বলেন, “আমি যেখানে গিয়েছি, মানুষ আমাদের সাদরে গ্রহণ করেছেন। চা-নাস্তা ও ভাত দিয়ে আপ্যায়ন করেছেন। নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন এবং আমার নির্বাচনি প্রচারণায় সহযোগিতা করেছেন। রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করার মানসিকতা আমার আরও দৃঢ় হয়েছে। এই নির্বাচনে আমি জিতলেও ওই মানুষগুলোর কাছে যাব, না জিতলেও তাদের সঙ্গে দেখা করতে যাব।”
এ সময় তিনি ২৯৯ নম্বর রাঙামাটি আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর কাছে তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এর ভোট ও গণভোটের ভোটগণনা বিবরণী (ফরম-১৬) প্রতিটি কেন্দ্রের ফলাফল যেন প্রার্থীদের সরবরাহ করা হয়;
ভোটকেন্দ্র দখল ও পেশিশক্তি প্রয়োগের অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা হয়;
বিনা বাধায় ভোটাররা যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন এবং কোনো প্রার্থীর নেতা-কর্মীদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতায় আনা হয়।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে  বাধা সৃষ্টি অভিযোগ রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন

আর্কাইভ