রবিবার ● ২০ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » ঝরে পড়া ঠেকাতে শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক সহায়তা দিন - সাইফুল হক
ঝরে পড়া ঠেকাতে শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক সহায়তা দিন - সাইফুল হক
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক করোনা দুর্যোগকালীন শিক্ষার ক্ষতি পুষিয়ে নিতে সমন্বিত পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন মহামারিকালের এই ক্ষতি পূরণ করতে না পারলে আমাদের গোটা একটি শিক্ষার্থী প্রজন্মই নানা দিক থেকে পিছিয়ে পড়তে পারে। তিনি করোনাকালীন নানামুখী সংকট কাটিয়ে উঠতে স্বল্প আয়ের পরিবারসমূহের শিক্ষার্থীদেরকে নগদ আর্থিক সহায়তা ও বিনামূল্যে শিক্ষাউপকরণ সরবরাহের জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষা অধিকার বেচাকেনার পণ্য নয়। তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে প্রতিটি শিক্ষার্থীর জন্য এই অধিকার নিশ্চিত করা। তিনি বলেন, করোনা দুর্যোগে আর্থিক অনটনের কারণে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রীদের ঝরে পড়ার আশঙ্কাও তৈরী করেছে। সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে এসে এই আশঙ্কা দূর করতে হবে। তিনি সার্বজনীন শিক্ষার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত, শিক্ষার বাণিজ্যিকরণ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ এবং বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ডাক দেন।
আজ সকালে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র সংহতির কাউন্সিলর প্রস্তুতি কমিটির আহ্বায়ক রফিকল ইসলাম অভি, সদস্য সচিব তিথি সুবর্ণা, জোনায়েত হোসেন, বিপ্লব হোসেন খান, মুক্তা আকতার কল্পনা, মো. সালিম প্রমুখ।
সভার শুরুতে করোনা দুর্যোগে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য গভীর শোক প্রকাশ করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।




অবিলম্বে মাজারে সংগঠিত সকল সহিংসতা ও হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক বিচার করুন
গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে
নির্বাচিত সরকারের আমলে বাউলদের উপর হামলা আক্রমণ চরম ঔদ্ধত্বের বহিঃপ্রকাশ
ইরানের মত একটি স্বাধীন দেশে মার্কিন- ইজরায়েলী ভয়ংকর সামরিক অভিযান আন্তর্জাতিক বিধিবিধানের গুরুতর লংঘন
নারীর ক্ষমতায়নের প্রতীক হিসাবে কমপক্ষে তিনটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব নারীদের উপর অর্পণ করুন
কোন অপরাধীকে রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করা যাবেনা
ইরানের মত একটি স্বাধীন দেশে মার্কিন- ইজরায়েলী ভয়ংকর সামরিক অভিযান আন্তর্জাতিক যুদ্ধাপরাধের সামিল
সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে
সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক উদাহরণ
প্রজ্ঞা ও দূরদর্শিতার সাথে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে 