বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » পাদুকা কারখানা ও চামড়াজাত শিল্পে ন্যূনতম মজুরী ৭,১০০ টাকা গ্রহণযোগ্য নয় - সাইফুল হক
পাদুকা কারখানা ও চামড়াজাত শিল্পে ন্যূনতম মজুরী ৭,১০০ টাকা গ্রহণযোগ্য নয় - সাইফুল হক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক করোনা দুর্যোগজনীত লোকসান ও সংকট কাটিয়ে উঠতে পাদুকা শিল্প ও পাদুকা শ্রমিকদের জন্য নগদ আর্থিক প্রণোদনা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন এই শিল্পে করোনা মহামারীজনীত ধস কাটিয়ে উঠতে সরকারের প্রত্যক্ষ আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, তৈরী পোশাকের পর চামড়া ও চামড়াজাত পণ্য দ্বিতীয় শীর্ষ রপ্তানী খাত। পাদুকা শিল্পের ভূমিকা এখানে বিরাট। তিনি বিদেশী জুতা আমদানী কঠোরভাবে নিয়ন্ত্রন করে পাদুকা শিল্পকে জাতীয় শিল্প হিসাবে ঘোষণা, জুতা তৈরীর কাঁচামাল ও পণ্যের উপর ভ্যাট প্রত্যাহার ও পাদুকা শিল্পে নিরাপদ ও স্বাস্থ্যকর কাজের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। তিনি পাদুকা শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান করে তাদের সারা বছর কাজ ও বাঁচার মত মজুরী প্রদানেরও আহ্বান জানান।
তিনি চামড়াজাত পণ্য ও জুতা কারখানায় ন্যূনতম মজুরী ৭ হাজার ১০০ টাকা ঘোষণাকে অন্যায্য ও অগ্রহণযোগ্য হিসাবে আখ্যায়িত করেন এবং বলেন, এই মজুরী দিয়ে বর্তমান দুর্মূল্যের বাজারে শ্রমিক পরিবারের বেঁচে থাকা কঠিন। তিনি বলেন, গার্মেন্টস কারখানায় ন্যূনতম মজুরী যেখানে ৮ হাজার টাকা সেখানে এই শিল্পে ন্যূনতম মজুরী ৭১০০ টাকা কিভাবে হয় ?
তিনি অধিকার প্রতিষ্ঠান ও বাঁচার দাবি আদায়ে পাদুকা শ্রমিকদের আন্দোলন-সংগঠন জোরদার করার আহ্বান জানান।
আজ সকালে বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় অংশ নেন শ্রমিক নেতা ইমরান হোসেন, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, মো. রিয়েল ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক, জোনায়েত হোসেন প্রমুখ।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 