শিরোনাম:
●   জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   বিচারবিভাগের সচিবালয় গুটিয়ে আনা ভালো বার্তা দিচ্ছেনা ●   জুলাই গণঅভ্যুত্থানকে কেউ কেউ বাণিজ্যে পরিনত করেছে, কোটারী আর গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করেছেন ●   হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন
ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » নজরদারির অভাবে যুক্তিসঙ্গত কোন কারণ ছাড়াই চাল- পেঁয়াজের দাম বৃদ্ধি করা হয়েছে
প্রথম পাতা » ঢাকা » নজরদারির অভাবে যুক্তিসঙ্গত কোন কারণ ছাড়াই চাল- পেঁয়াজের দাম বৃদ্ধি করা হয়েছে
৭৯১ বার পঠিত
বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নজরদারির অভাবে যুক্তিসঙ্গত কোন কারণ ছাড়াই চাল- পেঁয়াজের দাম বৃদ্ধি করা হয়েছে

---ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে চাল- পেঁয়াজের দাম বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যুক্তিসঙ্গত কোন কারণ ছাড়াই চাল, বিশেষ করে মোটা চালের দাম হঠাৎ করে বাড়িয়ে দেয়া হয়েছে। মোটা চালের দাম কেজি প্রতি ৫ টাকা থেকে ৮ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গুজবের উপর নির্ভর করে ১০ দিনের পেঁয়াজর দাম প্রায় দ্বিগুন বৃদ্ধি করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় কয়েকটি পণ্যের দামও আকস্মিকভাবে বাড়ানো হয়েছে। তিনি বলেন, চাল পেয়াজের এই মূল্যবৃদ্ধির ফলে গরীব ও নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনিতেই করোনা দুর্যোগ ও বন্যায় দেশের প্রায় ৬০ শতাংশ মানুষ কোন না কোনভাবে ক্ষতিগ্রস্ত, গরীব ও নিম্নআয়ের মানুষের জীবন নির্বাহ করাই কঠিন, সেখানে পর্যাপ্ত মজুত ও সরবরাহ থাকার পরও মোটা চালের দাম বৃদ্ধি গরীব ও মেহনতিদের বেঁচে থাকাকেই কঠিন করে তুলছে। এই পরিস্থিতি চলতে দিলে স্বল্প আয়ের এক বড় অংশকে না খেয়ে বা আধা পেট খেয়ে থাকতে হবে। আরো কয়েক লক্ষ মানুষ দ্রুত দারিদ্র্য সীমার নীচে নেমে যাবে।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন প্রয়োজনীয় তদারকি ও নজরদারি না থাকার কারনে মুনাফালোভী অসৎ সিণ্ডিকেটসমূহ স্বেচ্ছাচারীভাবে চাল- পেঁয়াজসহ খাদ্যপণ্যের দাম বৃদ্ধি করে চলেছে। চাতালের মালিক, আড়তদার, ফড়িয়া ও একশ্রেণীর ব্যবসায়ীরা মানুষকে জিম্মি করে ফেলেছে। তিনি অনতিবিলম্বে অসৎ মুনাফাখোর সিণ্ডিকেটের বিরুদ্ধে কার্যকরি ব্যবস্থা গ্রহণ এবং বাজার নিয়ন্ত্রণে কঠোর নজরদারির দাবি জানান।

একই সাথে গ্রাম, শহর ও শিল্পাঞ্চলে গরীব ও নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করারও আহ্বান জানান। তিনি প্রতিটি পরিবারের কাছে খাদ্যপণ্য পৌছাতে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নেবারও দাবি জানান।

শোক প্রকাশ

অপর এক বিবৃতিতে সাইফুল হক বিশিষ্ট অভিনেতা কে এস ফিরোজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।





ঢাকা এর আরও খবর

জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন
বিচারবিভাগের সচিবালয় গুটিয়ে আনা ভালো বার্তা দিচ্ছেনা বিচারবিভাগের সচিবালয় গুটিয়ে আনা ভালো বার্তা দিচ্ছেনা
জুলাই গণঅভ্যুত্থানকে কেউ কেউ বাণিজ্যে পরিনত করেছে, কোটারী আর গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করেছেন জুলাই গণঅভ্যুত্থানকে কেউ কেউ বাণিজ্যে পরিনত করেছে, কোটারী আর গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করেছেন
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে
গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের  অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে
হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার
নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের  বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে

আর্কাইভ