শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » পরিস্থিতি মোকাবেলা করতে না পেরে সরকার দেশকে নিয়তির উপর ছেড়ে দিয়েছে
প্রথম পাতা » ঢাকা » পরিস্থিতি মোকাবেলা করতে না পেরে সরকার দেশকে নিয়তির উপর ছেড়ে দিয়েছে
৭৩৭ বার পঠিত
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরিস্থিতি মোকাবেলা করতে না পেরে সরকার দেশকে নিয়তির উপর ছেড়ে দিয়েছে

--- আজ বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের দ্বিতীয় দিনের সভায় গৃহীত প্রস্তাবে বলা হয় পরিস্থিতি মোকাবেলা করতে না পেরে সরকার দেশ ও জনগণকে নিয়তির উপর ছেড়ে দিয়েছে। করোনা মহামারী ও বন্যা দুর্যোগ কার্যকরিভাবে সামাল দিতে না পেরে সরকার যে যেভাবে পার বাঁচ ইে নীতি গ্রহণ করেছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি ব্যতিরেকে সবকিছু খুলে দিয়েছে। করোনা দুর্যোগে দেশের গোটা চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা খারাপভাবে বেরিয়ে এসেছে। হাসপাতাল, স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার নজিরবিহীন অকার্যকারীতায় করোনা চিকিৎসা নিতে মানুষ আর হাসপাতালে যাচ্ছে না। চিকিৎসা ব্যবস্থার উপর গণঅনাস্থার কারণে ৯৬ শতাংশ রোগীরা এখন বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। এই পরিস্থিতি অনাকাঙ্খিত-অকল্পনীয়।

সভায় বলা হয় বন্যাদুর্গত অধিকাংশ মানুষের কাছেই সরকারি কোন সহযোগিতা পৌঁছেনি। এই পর্যন্ত বন্যাকবলিত অধিকাংশ অঞ্চলে কৃষকদের জন্য কৃষি, পুনর্বাসন কর্মসূচির কিছুই শুরু হয়নি। মহামারী দুর্যোগের মধ্যে ঘুষ, দুর্নীতি, দলীয়করণ, সন্ত্রাস, রাহাজানি লাগামহীন হত্যা, গুম, খুনও অব্যাহত রয়েছে। সভায় নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্র পরিচালনায় সরকারের রাজনৈতিক নৈতিক কর্তৃত্ব না থাকায় নানা ধরনের অভূতপূর্ব বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সরকারের মধ্যে নানা সরকার কাজ করছে কিনা এই প্রশ্নও দেখা দিয়েছে।

সভার প্রস্তাবে ভোটের অধিকারসহ জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। সভার প্রস্তাবে বলা হয়, রাজনৈতিক বিরোধীদের ধারাবাহিক নিপীড়ন ও হয়রানির মধ্যে সরকারেরও মুক্তি নেই। সভায় কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে সকল গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির আন্দোলন জোরদার করারও আহ্বান জানানো হয়।

সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে রাজনৈতিক পরিষদের এই সভায় বক্তব্য রাখেন বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।





ঢাকা এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন ১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন
শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না
সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা
গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে

আর্কাইভ