শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » বীরমুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বীরমুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে বীরমুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন যে, ১৯৭১ এ আমাদের মুক্তিযুদ্ধে ৮নং সেক্টরে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রণাঙ্গণের বীরমুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে পরবর্তীতে তাকে বীরউত্তম খেতাবেও ভূষিত করা হয়।
বিবৃতিতে তিনি বলেন, সেক্টর কমান্ডার সি আর দত্তের মৃত্যুর ১১ দিনের মাথায় আবু ওসমান চৌধুরীর মৃত্যু গভীর বেদনার।
আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে জাতি তার আরেক সুর্য সন্তানকে হারিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ ও তার মুক্তিযুদ্ধের অস্তিত্বের সাথে আবু ওসমান চৌধুরীর সাথে আছে ওতপ্রোত সম্পর্ক। জাতি তার এই সন্তানকে কখনো মিলবে না। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিসহ আমাদের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বিবৃতিতে তিনি আবু ওসমান চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।




জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন 