শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
প্রথম পাতা » ঢাকা » গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে
গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করার সিদ্ধান্তকে দূরদর্শী ও প্রজ্ঞার পরিচয় হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন বিএনপির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলের স্টান্ডিং কমিটি এই মনোনয়নের মধ্য দিয়ে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হবার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই পদের গুরুত্ব, সম্মান ও মর্যাদা রক্ষা করবেন।
তিনি বলেন দলের প্রার্থী মনোনয়ন পর্বে এ সম্পর্কে যুগপৎ আন্দোলনের শরীক দলসমূহের সাথে আলোচনা ও পরামর্শ করে নিলে ভালো হতো।যুগপৎ আন্দোলনের অধিকাংশ শরীকদের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব না থাকলেও এই ব্যাপারে পরামর্শ করে নেওয়াটা তাৎপর্যপূর্ণ হতো।
আজ বিকালে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের সংগঠকদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
যুব সংগঠকদেরকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে দেশের যুব সমাজকে সতর্ক থাকতে হবে।তিনি দেশের কোটি কোটি যুবশক্তির আকাংখ্যা ধারণ ও দেশের গণতান্ত্রিক ও অর্থনৈতিক পুনর্গঠনে এই বিশাল শক্তিকে কাজে লাগাতে সরকারকে সমন্বিত পরিকল্পনা ও উদ্যোগে গ্রহনের আহবান জানন।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের সংগঠক তুহিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, আকবর খান, বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আউয়াল মাহমুদ, সদস্যসচিব মীর রেজাউল আলম, মো. ইব্রাহিম হোসেন রনি, স্বাধীন মিয়া, আরিফুল ইসলাম, রাশেদুল ইসলাম রাসেল, মো. ফেরদৌস, মনির হোসেন, শরীফুল ইসলাম, রফিকুল ইসলাম রনি, শ্যামল ভূইয়া প্রমুখ।
মতবিনিময় সভায় বহ্নিশিখা জামালী বলেন, গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে জেগে থাকতে হবে; যে-কোন অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত রাখতে হবে। তিনি বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার জরুরীভিত্তিতে পদক্ষেপ নেবার দাবি জানান।
সভায় যুব নেতৃবৃন্দ বলেন, যুব সমাজের মানবিক জীবন না হলে দেশের গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করা যাবেনা।
সভায় আগামী ২৮ আগস্ট বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের প্রতিনিধি সভা সফল করতে সবার প্রতি আহবান জানানো হয়।
সভার শুরুতে বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় সংগঠক শিবু মোহান্তের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তার সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।




১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন
শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না
সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা
শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
নারীর অধিকার ও মর্যাদাবিরোধী অপতৎপরতা আইন করে বন্ধ করুন 