শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
মঙ্গলবার ● ৫ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ঢাকা » অধিকাংশ রাজনৈতিক দলকে অন্ধকারে রেখে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করায় আমন্ত্রণ পেয়েও ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অংশগ্রহণ থেকে বিরত থেকেছে
প্রথম পাতা » ঢাকা » অধিকাংশ রাজনৈতিক দলকে অন্ধকারে রেখে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করায় আমন্ত্রণ পেয়েও ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অংশগ্রহণ থেকে বিরত থেকেছে
২৫৫ বার পঠিত
মঙ্গলবার ● ৫ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অধিকাংশ রাজনৈতিক দলকে অন্ধকারে রেখে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করায় আমন্ত্রণ পেয়েও ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অংশগ্রহণ থেকে বিরত থেকেছে

--- আজ সকালে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপ রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে বিভক্তি বিভাজন আরও বাড়িয়ে তুলছে।এই ধারা চলতে থাকলে গণ -অভ্যুত্থানের অর্জন বিসর্জনে পর্যবসিত হতে পারে।
তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন গণ -অভ্যুত্থানের বীর শহীদদের। তিনি বলেন, এটা লজ্জার যে আহতদের অনেকেরই এখনও উপযুক্ত চিকিৎসা হয়নি।নিহত ও আহতদের অধিকাংশ পরিবারের এখনও যথাযথ পুনর্বাসন নিশ্চিত হয়নি।
তিনি বলেন, এটা দুঃখজনক যে, সরকার গণঅভ্যুত্থানের পরিবর্তনকামী জন আকাংখ্যা ধারন করতে পারেনি।নিজেদের শরিরী ভাষাতেও তারা গণ আকুতি আর জনপ্রত্যাশার প্রতিফলন দেখাতে পারেননি।
তিনি বলেন, গত একবছরে বৈষম্যের বিলোপে কোন উদ্যোগই নেয়া হয়নি।গেল এক বছরে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য, দারিদ্র্য, বেকারত্ব, কর্মহীনতা, বিনিয়োগে ভাটা আরও বৃদ্ধি পেয়েছে। সামষ্টিক অর্থনীতিতে কিছুটা শৃংখলা ফিরেছে৷ কিন্তু অর্থনীতির দুর্বৃত্তায়নের গোটা ব্যবস্থা প্রায় অক্ষুণ্ণ রয়েছে।অর্থনৈতিক মাফিয়াদের সাথে সরকার ও তাদের প্রশ্রয়ে থাকা নানা অংশের একধরনের বোঝাপড়া তৈরী হয়েছে।
তিনি বলেন, এটা স্পষ্ট যে, রাজনৈতিক দল ও জনগণের সমর্থন ও সহযোগিতা সরকার প্রজ্ঞার অভাবে কাজে লাগাতে পারেনি।শুরুতেই আন্দোলনে থাকা ছাত্র তরুনদের প্রতি নিশর্ত আনুগত্য দেখাতে যেয়ে বাকিদের কাছ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, রাজনৈতিক দলগুলোকে অহেতুক প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলেছেন।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনৈতিক দল ও জনগণের উপর নির্ভর না করে সরকারের মধ্যে থাকা সরকারগুলো নানা গুরুত্বপূর্ণ সংবেদনশীল ইস্যুতে মব সন্ত্রাসের উপর নির্ভর করতে চেয়েছেন।এর ফলাফল হয়েছে এক আধা নৈরাজ্য।এই পরিস্থিতির সুযোগ গ্রহণ করছে রাজনৈতিক লুম্পেন ও অর্থনৈতিক দূর্বত্তরা।একারণে মানুষের জানমালের নিরাপত্তা আরও বিপদের মধ্যে নিক্ষিপ্ত হয়েছ।
ক্রমে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।সরকারের কার্যকারিতা বলে তেমন কিছু থাকছেনা।
তিনি বলেন, শুরু থেকেই আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি গণ- অভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক ও জনগণের মধ্যে ঐক্য ও সমঝোতা গড়ে তোলার পরিবর্তে সরকার যেন ভাগ বিভাজনকেই তাদের নীতি হিসাবে গ্রহণ করেছে।ইতিমধ্যে সরকার তাদের নিরপেক্ষ গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এর সর্বশেষ এক নজির হচ্ছে আজ বিকালে সরকার প্রধান যে জুলাই ঘোষণা প্রদান করতে যাচ্ছেন অজ্ঞাত কারণে অধিকাংশ রাজনৈতিক দলকে ঘোষণা চূড়ান্ত করার প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে।সরকারের এসব পদক্ষেপ ও আচরণ তাদের উদ্দেশ্য নিয়ে অপ্রয়োজনীয় ও অনাকাঙ্ক্ষিত নানা বিতর্কের জন্ম দিয়েছে। গণ অভ্যুত্থান বিজয়কে সরকার খন্ডিত করে ফেলছে।এ কারণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমন্ত্রিত হয়েও জুলাই ঘোষণা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, সরকারের গুরুত্বপূর্ণ ম্যান্ডেট হচ্ছে তাদের ঘোষণা অনুযায়ী গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে জাতীয় সংসদের নির্বাচন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।নির্বাচন নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটলে বিদ্যমান অস্থিতিশীল পরিস্থিতিরও খানিকটা অবসান হবে বলে আশা করা যায়। তিনি আশাবাদ ব্যক্ত করেন অনতিবিলম্বে বিচার,সংস্কার ও নির্বাচন নিয়ে সৃষ্ট যাবতীয় সন্দেহ, বিভ্রান্তি ও অনিশ্চয়তার অবসান ঘটবে।
সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান,আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক কেন্দ্রীয় কমিটির সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বাবর চৌধুরীসহ মহানগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





ঢাকা এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন ১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন
শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না
সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা
গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে

আর্কাইভ