শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বুধবার ● ৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নির্বাচন নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা ও সন্দেহের খানিকটা অবসান ঘটবে
প্রথম পাতা » ছবিঘর » প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নির্বাচন নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা ও সন্দেহের খানিকটা অবসান ঘটবে
৩০১ বার পঠিত
বুধবার ● ৬ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নির্বাচন নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা ও সন্দেহের খানিকটা অবসান ঘটবে

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ বুধবার ৬ আগষ্ট-২০২৫ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে গতকাল জাতীর উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে প্রধান উপদেষ্টা আগামী বছর ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন এর মধ্য দিয়ে জাতীয় নির্বাচন নিয়ে সে অনিশ্চয়তা ও সন্দেহ অবিশ্বাস সৃষ্টি হয়েছিল তার খানিকটা অবসান ঘটবে। একই সাথে এই ঘোষণার মধ্য দিয়ে সরকারের সাথে রাজনৈতিক দল গুলোর যে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরী হয়েছিল তাও কিছুটা দূর হবে বলে আশা করা যায়।

তিনি আশা করেন সরকারের রাজনৈতিক পরামর্শের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ব্যাপারে দেশবাসীকে আশ্বস্ত করা হবে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টার গতকালের ঘোষণার পর সরকারের দুটো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা।তিনি বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে হলে যেসব কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে আছে সরকারের উচিৎ হবে তা থেকে দ্রুত বেরিয়ে আসা। তিনি উল্লেখ করেন অধিকাংশ রাজনৈতিক দলকে বাইরে রেখে এক ধরনের গোপনীয়তার মধ্যে যেভাবে জুলাই ঘোষণা চূড়ান্ত করা হয়েছে ও ঘোষণা দেয়া হয়েছে তাতে ইতিমধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আর বিদ্যমান আধা নৈরাজ্যিক পরিস্থিতির অবসান ঘটাতে না পারলে প্রধান উপদেষ্টার প্রত্যাশা অনুযায়ী ইতিহাসের সেরা নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবেনা।

তিনি আশা প্রকাশ করে বলেন, সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে নির্বাচন কেন্দ্রীক চ্যালেঞ্জ সমূহ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে বিচার, সংস্কার ও নির্বাচনের ভিতর দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করতে পারবে।





ছবিঘর এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত  বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ