শিরোনাম:
●   সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা ●   রংপুরে গণপতি পরিবারের চার হত্যাকান্ড সাধারণ কোন অপরাধ নয় ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন ●   ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) ●   গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে ●   সারাদেশের সঙ্গে ঝালকাঠিতেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন
ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
রবিবার ● ২৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » ঢাকা » আফগানিস্তানে তালেবানদের ক্ষমতাদখল এ অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাবার আশঙ্কা
প্রথম পাতা » ঢাকা » আফগানিস্তানে তালেবানদের ক্ষমতাদখল এ অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাবার আশঙ্কা
৭১২ বার পঠিত
রবিবার ● ২৯ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আফগানিস্তানে তালেবানদের ক্ষমতাদখল এ অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাবার আশঙ্কা

--- আজ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির দুইদিনব্যাপী সভার সমাপ্তি অধিবেশনে গৃহীত রাজনৈতিক প্রস্তাবে বলা হয় আফগানিস্তানে আবার সন্ত্রাসবাদের পুনরুত্থানের আশঙ্কা তৈরী হয়েছে। প্রস্তাবে আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে কথিত ও আত্মস্বীকৃত ইসলামিক ষ্টেট-আইএস আত্মঘাতি বোমা হামলায় চার শতাধিক নারী-পুরুষ ও শিশুর হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয় এবং বলা হয় আফগানিস্তান ছেড়ে যেতে বিমানবন্দরে অপেক্ষমান নারী-পুরুষ-শিশুদের উপর এই বর্বরোচিত হামলার শান্তির ধর্ম ইসলামের সম্পর্ক থাকতে পারে না। প্রস্তাবে বলা হয়, আফগানিস্তান কেন্দ্র করে বহুদশক ধরে সাম্রাজ্যবাদী বিভিন্ন পরাশক্তির অপতৎপরতা এবং গত দুই দশক ধরে মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন ও দখলদারিত্ব আফগানিস্তানকে সন্ত্রাসবাদের অভয়ারণ্যে পরিণত করেছে। সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলা করতে মার্কিন গোয়েন্দা সংস্থা-সিআইএ ও তাদের সশস্ত্র বাহিনী কিভাবে বিভিন্ন নামের ধর্মান্ধ জঙ্গী গোষ্ঠিকে তৈরী ও মদদ দিয়ে এসেছে তা এখন আর কোন গোপন বিষয় নয়। তালেবানদের সাথে সমঝোতার ভিত্তিতে এবং আফগানিস্তানে মার্কিনীদের রাজনৈতিক ও সামরিক পরাজয়ের প্রেক্ষিতে আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা গ্রহণে যে পরিস্থিতির উদ্ভব ঘটেছে তা এশিয়ার এই অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি অনেক বাড়িয়ে দিয়েছে।

কেন্দ্রীয় কমিটির প্রস্তাবে বলা হয়, আফগানিস্তানের রাজনৈতিক ভবিষ্যত নির্ধারণের এখতিয়ার আফগান জনগণের। প্রস্তাবে আফগানিস্তানে মানবিক বিপর্যয় রোধ এবং আফগানিস্তানে যাতে সত্যিকারের প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক, নারী অধিকারসহ মানবিক অধিকার ও উন্নয়ন নিশ্চিত করা যায় সেই ব্যাপারে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, রাশিদা বেগম, এ্যাপোলো জামালী, সজীব সরকার রতন, ফিরোজ আহমেদ, সাইফুল ইসলাম, শহীদুল আলম নান্নু, অরবিন্দু বেপারী বিন্দু ও শাহীন আলম প্রমুখ।

সভায় গৃহীত প্রস্তাবে গতকাল ব্রাক্ষ্মণবাড়িয়ায় ট্রলার ডুবে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক জানানো হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

সভায় পার্টির সাংগঠনিক সম্মেলনসহ গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভা সমাপ্ত

১ অক্টোবর ২০২১ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য সম্মেলন এবং ৩, ৪, ৫ ডিসেম্বর ২০২১ পার্টির সাংগঠনিক প্লেনাম অনুষ্ঠিত হবে

গতরাতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুইদিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভা শেষ হয়েছে।

সভায় আগামী ১ অক্টোবর ২০২১ পার্টির কেন্দ্রীয় সদস্য সম্মেলন ঢাকায় অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সম্মেলনে দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে পার্টির প্রস্তাবনাসমূহ চূড়ান্ত করা হবে। কেন্দ্রীয় কমিটির সভায় একই সাথে আগামী ৩, ৪ ও ৫ ডিসেম্বর ২০২১ পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক প্লেনাম অনুষ্ঠানেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে পার্টি সদস্যদের সদস্যপদের নবায়ন এবং ২০ নভেম্বর ২০২১ এর জেলা কাউন্সিল/প্রতিনিধি সম্মেলন সমাপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী বছর পার্টির দশম কংগ্রেসের প্রস্তুতি হিসাবে এসব সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়্।

পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলারের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, রাশিদা বেগম, এ্যাপোলো জামালী, ফিরোজ আহমেদ, শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, শাহীন আলম প্রমুখ।

সভায় পার্টির সহযোগি শ্রেণী-গণসংগঠন নিয়েও আলোচনা করা হয়।





ঢাকা এর আরও খবর

সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা
গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
নারীর অধিকার ও মর্যাদাবিরোধী অপতৎপরতা আইন করে বন্ধ করুন নারীর অধিকার ও মর্যাদাবিরোধী অপতৎপরতা আইন করে বন্ধ করুন
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন
বিচারবিভাগের সচিবালয় গুটিয়ে আনা ভালো বার্তা দিচ্ছেনা বিচারবিভাগের সচিবালয় গুটিয়ে আনা ভালো বার্তা দিচ্ছেনা

আর্কাইভ