শিরোনাম:
●   হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে ●   গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
রবিবার ● ২৭ জুন ২০২১
প্রথম পাতা » ঢাকা » লক্ষ লক্ষ মানুষকে অভুক্ত রেখে লকডাউন কোন কাজে আসবে না; ক্ষুধার্ত পেট লকডাউন বুঝবে না
প্রথম পাতা » ঢাকা » লক্ষ লক্ষ মানুষকে অভুক্ত রেখে লকডাউন কোন কাজে আসবে না; ক্ষুধার্ত পেট লকডাউন বুঝবে না
৭৩৩ বার পঠিত
রবিবার ● ২৭ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ লক্ষ মানুষকে অভুক্ত রেখে লকডাউন কোন কাজে আসবে না; ক্ষুধার্ত পেট লকডাউন বুঝবে না

ছবি : সংবাদ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি :: আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির জরুরী ভার্চুয়াল সভায় নেতৃবৃন্দ বলেছেন, লকডাউন নিয়ে সরকারের সমন্বয়হীন পরস্পরবিরোধী সিদ্ধান্ত মানুষের জীবন-জীবিকা নিয়ে ছেলেখেলায় পর্যবসীত হয়েছে। মহামারীজনীত পরিস্থিতিতে সরকারের একের পর এক উদ্ভট সব পদক্ষেপ ও সিদ্ধান্ত কোটি কোটি মানুষের জীবনে চরম দুর্ভোগ ডেকে নিয়ে এসেছে। নীতি-নির্ধারণী সিদ্ধান্তসমূহ কারা কিভাবে নেয় এটা নিয়েও গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। সরকারের সমন্বয়হীনতার এই চিত্র তাদের লেজে- গোরে অবস্থারই প্রতিফলন। এতে সংশয় জাগে এক সরকারের মধ্যে অনেকগুলো সরকার কাজ করছে না। জবাবদিহীতার কোন ব্যবস্থা না থাকায় যখন খুশী তখন তাই ঘোষণা দেয়া হচ্ছে।

সভার নেতৃবৃন্দ বলেন, একদিকে বলা হচ্ছে সর্বাত্মক লকডাউন, আবার অন্যদিকে গার্মেন্টসসহ ক্ষমতাবানদের কলকারখানা খোলা রাখার পাঁয়তারা পরস্পরবিরোধী। নেতৃবৃন্দ বলেন, লক্ষ লক্ষ মানুষকে অভুক্ত রেখে লকডাউন-শাটডাউন কোনটাই কাজে আসবে না। মানুষকে ঘরে রাখতে হলে কয়েক কোটি শ্রমজীবী- মেহনতি মানুষ ও দিনমজুরদের কাছে খাদ্য ও নগদ অর্থ পৌঁছানো নিশ্চিত করতে হবে। ক্ষুধার্ত পেট লকডাউন বুঝবে না। তারা বলেন, মহামারী মোকাবেলায় সরকারের গাছাড়া ঢিলেঢালা মনোভাবের জন্যই আজ সংক্রমনের ভয়াবহ বিস্তার ঘটছে। ব্যবসায়ী আর কমিশন ভোগীদের ফাঁদে পড়ে টিকা আমদানীতেও তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে।

সভায় নেতৃবৃন্দ মহামারী দুর্যোগ মোকাবেলায় যুদ্ধকালীন সময়ের মত প্রস্তুতি, ক্ষিপ্রতা নিয়ে কার্যকরি সমন্বিত পদক্ষেপ নেবার দাবী জানান। তারা সশস্ত্র বাহিনীর মেডিকেল কোরের উদ্যোগে অধিক ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে ফিল্ড হাসপাতাল তৈরীসহ প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ভার্চুয়াল মিটিং এ বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, সজীব সরকার রতন, নির্মল বড়ুয়া মিলন, মাহমুদ হোসেন, স্নিগ্ধা সুলতানা ইভা, অরবিন্দু বেপারী বিন্দু ও কেন্দ্রীয় সংগঠক ইমরান হোসেন।

সভায় অন্যান্য বিষয়ের মধ্যে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত পার্টির সাংগঠনিক সম্মেলন নিয়ে আলোচনা করা হয়।

সভায় সিপিবি নেতা ক্ষেতমজুর সমিতির প্রাক্তন সভাপতি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী মুক্তিযোদ্ধা এডভোকেট জেয়াদ আল মালুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।





ঢাকা এর আরও খবর

সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে
গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের  অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে
হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার
নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের  বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
জানমালের নিরাপত্তা বিধানে অপরাধের সিন্ডিকেটসমূহ ভেংগে দিতে হবে জানমালের নিরাপত্তা বিধানে অপরাধের সিন্ডিকেটসমূহ ভেংগে দিতে হবে
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন

আর্কাইভ