রবিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » ঢাকা » আমাদের ভাষা আমাদের চৈতন্যের বহিঃপ্রকাশ
আমাদের ভাষা আমাদের চৈতন্যের বহিঃপ্রকাশ
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে যথাযোগ্য মর্যাদায় আগামীকাল ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস (আন্তর্জাতিক মাতৃভাষা দিবস) পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন মাতৃভাষার পূর্ণাঙ্গ মর্যাদা এবং রাষ্ট্রীয় ও সমাজ জীবনের সর্বত্র মাতৃুভাষার উপযুক্ত ব্যবহার ব্যতিরেকে আমাদের জনগণের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, আমাদের মাতৃভাষা আমাদের আত্মপরিচয়। আমাদের ভাষা আমাদের চৈতন্যেরও বহিঃপ্রকাশ। ভাষা যেমন আমাদের স্বাতন্ত্র ও বৈশিষ্ট্যকে তুলে ধরে তেমনি এই ভাষার মাধ্যমে পৃথিবীর সকল ভাষাভাষির জনগণের সাথে আমরা আমাদের সেতুবন্ধন তৈরী করতে পারি।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন স্বাধীনতার ৪৯ বছর পরও আমরা আমাদের ভাষাকে উপযুক্ত মর্যাদায় উন্নীত করতে পারিনি। শাসকশ্রেণী ও সরকারসমূহের হীনমন্যতা, পরনির্ভরতা, বিকৃত মানসিকতা ও শ্রেণীপক্ষপাতযুক্ত মনোভাবের কারণে সর্বত্র বাংলা তথা মাতৃভাষা উপযুক্ত মর্যাদা পায়নি। কিছু টোটকা পদক্ষেপ আর আনুষ্ঠানিকতার মধ্যে মাতৃভাষার চর্চা সীমাবদ্ধ রাখা হয়েছে। তিনি মাতৃভাষার উপর জনগণের সকল অংশের অধিকার নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
ভাষা শহীদ দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচি-
ভাষা শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশব্যাপী পার্টির সকল স্তরের সংগঠন আগামীকাল ভোরে প্রভাত ফেরীর মাধ্যমে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করবে।
ঢাকায় সকাল ৭টায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করবেন এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন।




জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন
বিচারবিভাগের সচিবালয় গুটিয়ে আনা ভালো বার্তা দিচ্ছেনা
জুলাই গণঅভ্যুত্থানকে কেউ কেউ বাণিজ্যে পরিনত করেছে, কোটারী আর গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করেছেন
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে
গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে
হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার
নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে 