রবিবার ● ৭ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » ঢাকা » আল-জাজিরায় প্রচারিত প্রতিবেদন ঘিরে উত্থাপিত প্রশ্ন, উদ্বেগ ও বিভ্রান্তি নিরসনে সরকারের পূর্ণাঙ্গ বক্তব্য ও ব্যাখ্যা তুলে ধরা প্রয়োজন
আল-জাজিরায় প্রচারিত প্রতিবেদন ঘিরে উত্থাপিত প্রশ্ন, উদ্বেগ ও বিভ্রান্তি নিরসনে সরকারের পূর্ণাঙ্গ বক্তব্য ও ব্যাখ্যা তুলে ধরা প্রয়োজন
সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে সংবাদমাধ্যম আল-জাজিরায় প্রচারিত ‘অল দ্যা প্রাইম মিনিস্টার্স মেন’ শীর্ষক ভিডিও প্রতিবেদনে উত্থাপিত বিষয়সমূহ কেন্দ্র করে যেসব প্রশ্ন ও বিভ্রান্তির জন্ম হয়েছে তা নিরসনে পূর্ণাঙ্গ বক্তব্য তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন উত্থাপিত বিষয়সমূহ সম্পর্কে সরকারের দিক থেকে তথ্যভিত্তিক ও বিশ^াসযোগ্য ব্যাখ্যা না থাকলে তা আরো নানা ধরনের বিভ্রান্তি তৈরী করবে। তিনি বলেন, আল-জাজিরার প্রতিবেদন সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইএসপিআর পক্ষ থেকে আল-জাজিরার প্রতিবেদনকে সমালোচনা ও নাকচ করা হলেও তা প্রতিবেদনকে ঘিরে দেশে-বিদেশে মানুষের উদ্বেগ, কৌতুহল ও বিভ্রান্তি দূর করতে পারেনি। তাই সরকারের পক্ষ থেকে বিষয়সমূহকে পাশ কাটিয়ে না যেয়ে বিশেষ গুরুত্ব সহকারে গ্রহণ করা আবশ্যক হয়ে পড়েছে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, অতীতেও কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে উদ্দেশ্য প্রণোদিত যেসব নেতিবাচক সংবাদ প্রচার করেছিল বাংলাদেশের পক্ষ থেকে তার যথাযথ প্রতিক্রিয়াও ব্যক্ত করা হয়েছিল। আল-জাজিরার এসব নেতিবাচক ভূমিকা সত্ত্বেও ১ ফেব্রুয়ারি তাদের প্রচারিত প্রতিবেদনটিকে উপেক্ষা করে যাবার অবকাশ নেই। এ সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরে সরকার তার যথাযথ দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে।




জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন
বিচারবিভাগের সচিবালয় গুটিয়ে আনা ভালো বার্তা দিচ্ছেনা
জুলাই গণঅভ্যুত্থানকে কেউ কেউ বাণিজ্যে পরিনত করেছে, কোটারী আর গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করেছেন
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে
গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে
হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার
নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে 