শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » করোনা দুর্যোগেও সরকার শ্রমিক নিপীড়নের পথ গ্রহণ করেছে
প্রথম পাতা » ঢাকা » করোনা দুর্যোগেও সরকার শ্রমিক নিপীড়নের পথ গ্রহণ করেছে
৯২৬ বার পঠিত
মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা দুর্যোগেও সরকার শ্রমিক নিপীড়নের পথ গ্রহণ করেছে

---ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে আজ ভোররাতে প্রেসক্লাবের সম্মুখে অবস্থানরত তাজরিন গার্মেন্টস ও এওয়ান গার্মেন্টস এর শ্রমিকদেরকে লাঠিচার্জসহ জোরপূর্বক উঠিয়ে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন পুলিশের বলপ্রয়োগের এই তৎপরতা নিষ্ঠুর, অমানবিক ও সরকারের স্বৈরতান্ত্রিক চরিত্রের বহিঃপ্রকাশ। তিনি বলেন, জবরদস্তি করতে যেয়ে অবস্থানকারী শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দের উপর লাঠিচার্জ করা হয়েছে, আহত করা হয়েছে বেশ ক’জনকে। তিনি উল্লেখ করেন তাজরিন ফ্যাশনসের আহত শ্রমিকেরা তাদের উপযুক্ত ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে প্রায় তিন মাস প্রেসক্লাবের সামনে জীবনের ঝুঁকি নিয়ে অবস্থান করলেও মালিক ও সরকার কারই টনক নড়েনি। এ ওয়ান গার্মেন্টস এর শ্রমিকেরা বকেয়া বেতন-ভাতার দাবিতে বেশ কিছুদিন অবস্থানে থাকলেও আজও তাদের ন্যায্য দাবি মেনে নেয়া হয়নি।

বিবৃতিতে তিনি বলেন, সরকার মুখে নিজেদেরকে শ্রমিকবান্ধব দাবি করলেও বাস্তবে তারা মালিকবান্ধব। এই কারণে এই করোনা দুর্যোগের মধ্যেও তারা শ্রমিকদের পক্ষে দাঁড়াতে পারেনি। দেশ থেকে ভোটের ব্যবস্থা তুলে দেবার কারণে এখন আর সরকারের কাছে শ্রমিকদের কোন দাম নেই। ফলে শ্রমিকেরা আরো নিঃস্ব ও ক্ষমতাহীন হয়েছে।

বিবৃতিতে তিনি অনতিবিলম্বে তাজরিন গার্মেন্টস এর আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং এওয়ান গার্মেন্টস শ্রমিকদের যাবতীয় বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য মালিক ও সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি শ্রমিক নিপীড়নকারী সরকার ও মালিকদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন জোরদার করারও ডাক দেন।





ঢাকা এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন ১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন
শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না
সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা
গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে

আর্কাইভ