শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » শ্রমিকদের ভোর রাতে পুলিশি হামলা ও উচ্ছেদের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাম জোট
প্রথম পাতা » ছবিঘর » শ্রমিকদের ভোর রাতে পুলিশি হামলা ও উচ্ছেদের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাম জোট
৭৪৫ বার পঠিত
মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রমিকদের ভোর রাতে পুলিশি হামলা ও উচ্ছেদের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাম জোট

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: তাজরীন ও এ ওয়ানের শ্রমিকদের উপর আজ ভোর রাতে পুলিশি হামলা ও উচ্ছেদের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ উপরোক্ত বক্তব্য দেন।
আজ পল্টন মোড়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইউসিএলবি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বাসদ কেন্দ্রীয় নেতা খালেকুজ্জামান লিপন, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক, গণসংহতির সম্পাদকম-লীর সদস্য বাচ্চু ভূঁইয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা শহীদুল ইসলাম সবুজ। সভা পরিচালনা করেন বাসদ (মার্কবাদী) কেন্দ্রীয় নেতা ফখরুদ্দিন কবির আতিক।
নেতৃবৃন্দ বলেন, এ সরকার রাতের আঁধারে ভোট ডাকাতি করে ক্ষমতাসীন হয়েছে। তাই তারা রাতের আধারেই অসহায় মানুষকে আক্রমণ করে তাদেরকে দমন করতে চায়।
নেতৃবৃন্দ বলেন, তাজরীনের আহত শ্রমিকরা তিন দফা দাবিতে গত আশি দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে উন্মুক্ত আকাশের নিচে অবস্থান করেছে। তাদের দাবি সরকারের কানে প্রবেশ করে নাই। সরকার গার্মেন্ট মালিকদের নির্দেশে পুলিশ দিয়ে নিপীড়ন করে আহত শ্রমিকদের পুনরায় পিটিয়ে আহত করে উচ্ছেদ করেছে।
নেতৃবৃন্দ বলেন, এ ওয়ানের শ্রমিকরা ১১ মাস ধরে মজুরি বঞ্চিত। তাদের মজুরি দেয়ার ব্যবস্থা না করে লাঠিপেটা করেছে।
নেতৃবৃন্দ বলেন এ সরকার গণবিরোধী। এ সরকার মালিকদের সরকার। তাই শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের দাবি তাদের কাছে পৌঁছায় না। নেতৃবৃন্দ ১ শতাংশ ধনিকদের এ সরকারের বিরুদ্ধে শ্রমজীবী মেহনতি মানুষকে মাঠে নেমে আসার আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, এ সরকার পাটকল, চিনিকলসহ সকল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ব্যক্তিমালিকানায় দিয়ে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত। ইতোমধ্যে সব পাটকল বন্ধ করে দিয়েছে। এখন ৬টি চিনিকল বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে। এই রাষ্ট্রবিরোধী শ্রমিক বিরোধী অনির্বাচিত সরকারের আর ক্ষমতায় টিকে থাকার কোন অধিকার নাই।
নেতৃবৃন্দ তাজরীনের আহত শ্রমিকদের তিন দফা ও এ ওয়ান শ্রমিকদের বকেয়া মজুরি অবিলম্বে পািরশোধের দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, সরকার বুঝতে পেরেছে তার পাঁয়ের নিচের মাটি ক্রমে সরে যাচ্ছে তাই পুলিশি নির্দেশের মাধ্যমে সভা-সমাবেশ-মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তারা অবিলম্বে এ ধরনের অসাংবিধানিক, অগণতান্ত্রিক নিষেধাজ্ঞা প্রত্যাহরের জন্য সরকারের প্রতি দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন পথ প্রদক্ষিণ করে।





ছবিঘর এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত  বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ