শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » ঢাকা » ১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন
১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন
আজ শুক্রবার সকালে বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন শ্রমিকদের অভূক্ত রেখে উৎপাদনশীলতা বাড়বেনা। তিনি নতুন মজুরি নির্ধারণ পর্যন্ত গারমেন্টসসহ বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করতে মালিক ও সরকারের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন এই দূর্মূল্যের বাজারে শ্রমিক ও শ্রমিক পরিবারের জীবন কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির কারণে শ্রমিকেরা মারাত্মক দূর্দশায় নিপতিত হয়েছে। বিদ্যমান মজুরি দিয়ে শ্রমিক পরিবারের মাসের ১৫/ ২০ দিন চলাই কঠিন।তিনি দ্রুত শ্রমিকদের জন্য নতুন ন্যায্য মজুরি নির্ধারণে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা সম্পর্কে অতি উৎসাহী হয়ে হটকারি কোন সিদ্ধান্ত না নিতে সরকার ও সিটি করপোরেশনের প্রতি আহবান জানিয়েছেন। তিনি সড়কে বিদ্যমান নৈরাজ্য বন্ধ করে শৃংখলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনায় বসতেও সরকার ও সিটি করপোরেশনের প্রতি আহবান জানান।
তিনি বলেন, শ্রমজীবীদের মানবিক জীবন নিশ্চিত না হলে শিল্পখাতে প্রত্যাশিত উৎপাদন যেমন বাড়বেনা, তেমনি শিল্পাঞ্চলে স্থিতিশীলতাও নিশ্চিত হবেনা।
তিনি বলেন৷ স্বল্প সময়ের মধ্যে শিল্পাঞ্চলে গ্যাস বিদ্যুৎ এর সরবরাহ পরিস্থিতির উন্নতি না ঘটলে নতুন নতুন কারখানা বন্ধ হবে, বেকার হবে হাজার হাজার শ্রমিক।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফিরোজ আলী, কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ, জামাল সিকদার, আইয়ুব আলী, মোহাম্মদ শাহজাহান, হালিম ভূইয়া, সুমন মিয়া, নাঈম খান, নূর ইসলাম, আহসান বিল্লাল, আর ইউ হবিব, চুন্নু সিকদার প্রমুখ।
সভায় আগামী ১৩ নভেম্বর ২০২৬ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।এই লক্ষ্যে সভায় মীর মোফাজ্জল হোসেন মোশতাককে আহবায়ক, সাইফুল ইসলামকে যুগ্ম আহবায়ক ও ফিরোজ আলীকে সদস্য সচিব নির্বাচিত করে ২৫ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
সভার শুরুতে ময়মনসিংহের প্রবীণ বামপন্থী নেতা কমরেড শাহজাহান এর মৃত্যুতে এবং নেপালে পার্বত্য সুনামীতে বিপুল প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করা হয়।




শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না
সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা
গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে
শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
নারীর অধিকার ও মর্যাদাবিরোধী অপতৎপরতা আইন করে বন্ধ করুন 