সোমবার ● ১ জুন ২০২৬
প্রথম পাতা » ঢাকা » ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে
ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ সোমবার সকালে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের উপর পুলিশী হামলার নিন্দা জানিয়েছেন এবং বলেছেন, অসন্তোষের এই পরিস্থিতি চলতে দিলে তা দেশের বাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে।তিনি অবিলম্বে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকারের প্রতি আহবান জানান।
তিনি আর এক দফা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন সরকারের এই পদক্ষেপ স্বল্প আয়ের সাধারণ মানুষের জীবনে কষ্ট আরও বাড়িয়ে দেবে।আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন জ্বালানি তেলের ধারাবাহিক মূল্যবৃদ্ধির অংশ হিসাবে সরকারের এই পদক্ষেপ গ্রহনযোগ্য নয়।তিনি বলেন, জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা ও সিস্টেমলস এর দায়ভার ভোক্তাদের উপর চাপানো যাবেনা।
তিনি জনদুর্ভোগ সৃষ্টিকারী এসব পদক্ষেপ থেকে সরে আসতে সরকারের প্রতি আহবান জানান।
তিনি বাংলাদেশ - ভারত সীমান্তে ভারত সরকার কর্তৃক কয়েক শত মানুষকে বাংলাদেশে পুশ ইন করার তৎপরতায় তীব্র অসন্তোষ ও নিন্দা জানান এবং বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠিত হওয়ার পর ভারতের বাংলাদেশবিরোধী তৎপরতা নতুন মাত্রা নিয়েছে। এই পরিস্থিতিতে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি তৈরী। হচ্ছে।
তিনি দ্রুত কুটনৈতিক স্তরে আলোচনা করে এই পরিস্থিতির অবসান ঘটানোর আহবান জানান।
আজ বিকালে সাইফুল হক নিজের নির্বাচনী এলাকা ঢাকা ১২ এর সংগঠকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে তিনি দেশে হামে শিশুমৃত্যু কোনভাবেই নিয়ন্ত্রণে না আসায় তীব্র ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি “স্বাস্থগত
জরুরী অবস্থা ” ঘোষণা করে হামে আক্রান্ত শিশুদের জীবন রক্ষায় সমন্বিত সর্বাত্মক পদক্ষেপ নিয়ে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। তিনি আশংকা প্রকাশ করে বলেন, পরিস্থিতির আরও অবনতি ঘটার লক্ষ্মণ দেখা যাচ্ছে।এটা বিবেচনায় নিয়ে হামে শিশুমৃত্যু বন্ধ করতে অবিলম্বে সমন্বিত পদক্ষেপ নেবার আহবান জানান।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, পার্টির ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সংগঠন বাবর চৌধুরী প্রমুখ।
প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যম প্রদত্ত এক বিবৃতিতে উনসত্তরের গণঅভ্যুত্থান ও দেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন ষাট দশকের গণসংগ্রাম- গণ অভ্যুত্থান থেকে শুরু করে বাংলাদেশ রাষ্ট্র গঠনে যাদের ঐতিহাসিক ভূমিকা রয়েছে প্রবীণ নেতা তোফায়েল আহমেদ তার মধ্যে অন্যতম। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি। জীবনের নানা পর্বে
দেশের গণতান্ত্রিক আন্দলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
বিবৃতিতে তিনি তোফায়েল আহমেদের সংগ্রামী জীবনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।একইসাথে তিনি মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।




সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা
গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে
শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
নারীর অধিকার ও মর্যাদাবিরোধী অপতৎপরতা আইন করে বন্ধ করুন
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন
বিচারবিভাগের সচিবালয় গুটিয়ে আনা ভালো বার্তা দিচ্ছেনা 