শিরোনাম:
●   ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) ●   গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে ●   সারাদেশের সঙ্গে ঝালকাঠিতেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন ●   ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা ●   ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার : ত্রিভুজ প্রেমের বলি ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ ●   শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   বিদেশনির্ভর জ্বালানি নীতির কারনেই গ্যাস - বিদ্যুৎ এর বিদ্যমান সংকট ঘনীভূত হয়েছে ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শুক্রবার ● ১৫ মে ২০২৬
প্রথম পাতা » ঢাকা » নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা
প্রথম পাতা » ঢাকা » নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা
২৫২ বার পঠিত
শুক্রবার ● ১৫ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা

নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, বিচারব্যবস্থাকে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে রাখতে না পারলে গণতান্ত্রিক শাসন ভিত্তি পাবেনা। তিনি বলেন, সেটাই সবচেয়ে ভালো সরকার যারা বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে এগিয়ে আসে।তিনি বলেন, সরকার তথা নির্বাহী বিভাগের সাথে পার্লামেন্ট ও বিচার বিভাগের যৌক্তিক ভারসাম্যমূলক সম্পর্ক না থাকলে উদার গণতান্ত্রিক ব্যবস্থা ক্রিয়াশীল থাকতে পারে না।
তিনি বলেন, আমাদের বিচারব্যবস্থার প্রধান সমস্যা রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপ। উচ্চ আদালতের বিচারক নিয়োগে অনেক সময় রাজনৈতিক বিবেচনা কাজ করে বলে অনেক ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে বিচারকেরা মনস্তাত্ত্বিক সংকটে ভোগেন। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে না পারলে উপযুক্ত বিচার পাওয়া যাবেনা। বিচারকদেরকে অবশ্যই মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে।
তিনি বলেন, বিচার ব্যবস্থাকে আবশ্যিকভাবে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের বাইরে থেকে কাজ করতে দিতে হবে। তিনি বলেন, সামাজিকভাবে প্রান্তিক ও দূর্বল মানুষেরা ন্যায়বিচার পাচ্ছেন কিনা তার উপর বিচার বিভাগের উপর আস্থা ও তার কার্যকারিতা নির্ভর করছে।
তিনি বলেন, দেশের নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচার বিভাগকে কোনভাবে রাজনৈতিক বিরোধী বা ভিন্ন মতাবলম্বীদের দমনে ব্যবহার করা যাবেনা। তিনি বলেন, মানুষের জন্যই আইন, আইনের জন্য মানুষ নয়।
তিনি আশা করেন, নতুন নির্বাচিত সরকার স্বাক্ষরিত জুলাই সনদ ও জনপ্রত্যাশা অনুযায়ী বিচার ব্যবস্থা সংস্কারে অচিরেই প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।
আজ বিকালে গণতান্ত্রিক আইনজীবী সংহতির প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ আইনজীবী এডভোকেট মাহবুবুল করিম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় শুভেচ্ছা বক্তব্য সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট শেখ রফিকুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, বিপ্লবী শ্রমিক সংহতর সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বিপ্লবী যুব সংহতির আহবায়ক বাবর চৌধুরী, এডভোকেট সুমন মিয়া, এডভোকেট পিয়াস মজুমদার, এডভোকেট মায়মুনা করিম টফি, এডভোকেট অনিরুদ্ধ সরকার, এডভোকেট আবদুল্লাহ আল মামুন রিমন,এডভোকেট হাসিবুজ্জামান প্রমুখ।
গণতান্ত্রিক আইনজীবী সংহতি ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
প্রতিনিধি সভায় এডভোকেট মাহবুবুল করিম টিপুকে আহবায়ক, অনিরুদ্ধ সরকারকে যুগ্ম আহবায়ক এবং এডভোকেট সুমন মিয়াকে সদস্য সচিব নির্বাচিত করে গণতান্ত্রিক আইনজীবী সংহতির ২১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
সভায় সংগঠনের খসড়া ঘোষণা ও গঠনতন্ত্র অনুমোদন করা হয়।





ঢাকা এর আরও খবর

৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা
গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
নারীর অধিকার ও মর্যাদাবিরোধী অপতৎপরতা আইন করে বন্ধ করুন নারীর অধিকার ও মর্যাদাবিরোধী অপতৎপরতা আইন করে বন্ধ করুন
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন
বিচারবিভাগের সচিবালয় গুটিয়ে আনা ভালো বার্তা দিচ্ছেনা বিচারবিভাগের সচিবালয় গুটিয়ে আনা ভালো বার্তা দিচ্ছেনা
জুলাই গণঅভ্যুত্থানকে কেউ কেউ বাণিজ্যে পরিনত করেছে, কোটারী আর গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করেছেন জুলাই গণঅভ্যুত্থানকে কেউ কেউ বাণিজ্যে পরিনত করেছে, কোটারী আর গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করেছেন
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক

আর্কাইভ