শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন ●   ১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন
ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বুধবার ● ৬ মে ২০২৬
প্রথম পাতা » ঢাকা » পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
প্রথম পাতা » ঢাকা » পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
২৯৫ বার পঠিত
বুধবার ● ৬ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে

পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের  বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন ভারতের পশ্চিমবংগ বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি - বিজেপির জয়লাভ বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে ।চরম হিন্দুত্ববাদী বিজেপি পশ্চিমবঙ্গের সরকার গঠন করলে একদিকে পশ্চিমবঙ্গে মুসলমান সম্প্রদায়সহ ভোটের অধিকার থেকে বাদ পড়া প্রায় এক কোটি মানুষ যেমন নানা ধরনের নিগ্রহের শিকার হতে পারে, অপরদিকে এদের একটা অংশকে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে আখ্যায়িত করে বাংলাদেশে পুশইন করার অপতৎপরতাও আশংকা রয়েছে। তিনি বলেন, বিজেপির পশ্চিমবঙ্গে প্রধান নেতৃত্বের বাংলাদেশ ও মুসলমান বিদ্বেষ প্রতিনিয়ত হিংসা আর ঘৃণার বিস্তার ঘটিয়ে চলেছে। উগ্র সাম্প্রদায়িক মেরুকরণ যেহেতু বিজেপির প্রধান রাজনৈতিক পুঁজি সেকারণে প্রতিনিয়ত সাম্প্রদায়িক উস্কানীর আশংকা থাকে।তিনি বলেন, বাংলাদেশ - ভারত সীমান্তের তিনদিকে বিজেপির সরকার থাকায় আগামী দিনগুলোতে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় পরিকল্পিত উত্তেজনা ও অস্থিরতা সৃষ্টিরও শংকা রয়েছে।
তিনি বলেন, পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত নির্বাচন কথিত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের নির্বাচনী গণতন্ত্রের অন্তসারশুণ্যতা ও বিশ্বাসযোগ্যতাকে তলানিতে নিয়ে গেছে। একটা রাজ্যের দখল নেবার জন্য যেভাবে এককোটি লোককে নির্বাচনের বাইরে রেখে পশ্চিমবাংলায় একটা যুদ্ধ পরিস্থিতি তৈরী করা হয়েছে ভারতের ইতিহাসে তা নজিরবিহীন ও নিদারুণ লজ্জাজনক ঘটনা। এই নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রকে বড় ধরনের সংকটে নিক্ষেপ করবে।
তিনি পশ্চিমবঙ্গসহ বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যসমূহে নবনির্বাচিত বিজেপির নেতৃবৃন্দকে বাংলাদেশ ও মুসলমান বিদ্বেষী উত্তেজনাকর সাম্প্রদায়িক বক্তব্য পরিহার করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, নিকটতম প্রতিবেশী হিসাবে বাংলাদেশের মানুষ ভারতের সাথে সমমর্যাদার ভিত্তিতে শান্তি ও সৌহার্দমূলক সম্পর্কই বজায় রাখতে চায়।
আজ বিকালে পার্টির অনলাইন প্লাটফর্মের সংগঠকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় অন্যান্যের মধ্যে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, সংগঠক ইমরান হোসেন সরকার, এম ডি ফিরোজ, মামুন উদ্দিন সৈকত, নাজমুল হোসেন প্রমুখ।





ঢাকা এর আরও খবর

১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন ১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন
শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না
সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা
গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
নারীর অধিকার ও মর্যাদাবিরোধী অপতৎপরতা আইন করে বন্ধ করুন নারীর অধিকার ও মর্যাদাবিরোধী অপতৎপরতা আইন করে বন্ধ করুন

আর্কাইভ