শিরোনাম:
●   অবিলম্বে মাজারে সংগঠিত সকল সহিংসতা ও হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক বিচার করুন ●   গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল ●   নির্বাচিত সরকারের আমলে বাউলদের উপর হামলা আক্রমণ চরম ঔদ্ধত্বের বহিঃপ্রকাশ ●   ইরানের মত একটি স্বাধীন দেশে মার্কিন- ইজরায়েলী ভয়ংকর সামরিক অভিযান আন্তর্জাতিক বিধিবিধানের গুরুতর লংঘন ●   নারীর ক্ষমতায়নের প্রতীক হিসাবে কমপক্ষে তিনটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব নারীদের উপর অর্পণ করুন ●   কোন অপরাধীকে রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করা যাবেনা
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
মঙ্গলবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঢাকা » ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক
প্রথম পাতা » ঢাকা » ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক
১১৬ বার পঠিত
মঙ্গলবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক

--- ঢাকা–১২ আসনে কোদাল মার্কার নির্বাচন অফিসে সংবাদ সম্মেলন ও মধুবাগে প্রতিবাদ সমাবেশ ঢাকা–১২ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। ২৪ ঘন্টার মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় আমরা থানা ও নির্বাচন কমিশন অফিস ঘেরাও করতে বাধ্য হবো।”
সোমবার (৩ ফেব্রুয়ারি) কোদাল মার্কার প্রধান নির্বাচন অফিসে আয়োজিত সংবাদ সম্মেলন এবং পরে মধুবাগ এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক অভিযোগ করেন, “নির্বাচনী মাঠে আমাদের জনপ্রিয়তায় ভীত হয়ে একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস, হামলা ও কালো টাকার রাজনীতি শুরু করেছে। ফুটবল প্রতীকের প্রার্থী এখন দাঁড়িপাল্লার এজেন্ট হিসেবে কাজ করছে। নিজেদের পরাজয় নিশ্চিত জেনে তারা সহিংসতা ও অবৈধ টাকার মাধ্যমে ভোট প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে।”
তিনি বলেন, “চুরি করে, জোর করে বা টাকা দিয়ে এবার ভোটারদের আকৃষ্ট করা যাবে না। জনগণ এখন সচেতন। আমরা চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। জনগণকে সঙ্গে নিয়েই আমরা বিজয়ী হবো, ইনশাল্লাহ।”
সাম্প্রতিক হামলার প্রসঙ্গ তুলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের ভাইদের রক্ত ঝরানো হয়েছে। এই অন্যায়ের চরম মূল্য দিতে হবে। প্রশাসন যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।”
তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “অবিলম্বে দোষীদের শনাক্ত করে গ্রেফতার করুন এবং একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করুন।”
প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন আনোয়ারুজ্জামান আনোয়ার, আকবর খান, আলহাজ্ব এল রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক। তারা সন্ত্রাস ও হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানান।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় যেকোনো ষড়যন্ত্র ও সহিংসতার বিরুদ্ধে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।





ঢাকা এর আরও খবর

অবিলম্বে মাজারে সংগঠিত সকল সহিংসতা ও হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক বিচার করুন অবিলম্বে মাজারে সংগঠিত সকল সহিংসতা ও হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক বিচার করুন
গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে
নির্বাচিত সরকারের আমলে বাউলদের উপর হামলা আক্রমণ চরম ঔদ্ধত্বের বহিঃপ্রকাশ নির্বাচিত সরকারের আমলে বাউলদের উপর হামলা আক্রমণ চরম ঔদ্ধত্বের বহিঃপ্রকাশ
ইরানের মত একটি স্বাধীন দেশে মার্কিন- ইজরায়েলী ভয়ংকর সামরিক অভিযান আন্তর্জাতিক বিধিবিধানের গুরুতর লংঘন ইরানের মত একটি স্বাধীন দেশে মার্কিন- ইজরায়েলী ভয়ংকর সামরিক অভিযান আন্তর্জাতিক বিধিবিধানের গুরুতর লংঘন
নারীর ক্ষমতায়নের প্রতীক হিসাবে  কমপক্ষে তিনটি  মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ  দায়িত্ব নারীদের উপর অর্পণ করুন নারীর ক্ষমতায়নের প্রতীক হিসাবে কমপক্ষে তিনটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব নারীদের উপর অর্পণ করুন
কোন অপরাধীকে রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করা যাবেনা কোন অপরাধীকে রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করা যাবেনা
ইরানের মত একটি স্বাধীন দেশে মার্কিন- ইজরায়েলী ভয়ংকর সামরিক অভিযান আন্তর্জাতিক যুদ্ধাপরাধের সামিল ইরানের মত একটি স্বাধীন দেশে মার্কিন- ইজরায়েলী ভয়ংকর সামরিক অভিযান আন্তর্জাতিক যুদ্ধাপরাধের সামিল
সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে
সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক উদাহরণ সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক উদাহরণ
প্রজ্ঞা ও দূরদর্শিতার সাথে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে প্রজ্ঞা ও দূরদর্শিতার সাথে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে

আর্কাইভ