শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
সোমবার ● ১০ আগস্ট ২০২০
প্রথম পাতা » ছবিঘর » বন্যাদুর্গত অধিকাংশ পরিবারের কাছে এখন পর্যন্ত খাদ্য, ঔষধ, নগদ টাকা কোন কিছুই পৌঁছেনি - আবু হাসান টিপু
প্রথম পাতা » ছবিঘর » বন্যাদুর্গত অধিকাংশ পরিবারের কাছে এখন পর্যন্ত খাদ্য, ঔষধ, নগদ টাকা কোন কিছুই পৌঁছেনি - আবু হাসান টিপু
৯২২ বার পঠিত
সোমবার ● ১০ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বন্যাদুর্গত অধিকাংশ পরিবারের কাছে এখন পর্যন্ত খাদ্য, ঔষধ, নগদ টাকা কোন কিছুই পৌঁছেনি - আবু হাসান টিপু

ছবি : সংবাদ সংক্রান্তনারায়ণগঞ্জ :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিবাদী মানববন্ধনে পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, করোনার মত বন্যা পরিস্থিতি মোকাবেলাতেও সরকার চরম উদাসীনতা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। বন্যাদুর্গত অধিকাংশ পরিবারের কাছে এখন পর্যন্ত খাদ্য, ঔষধ, নগদ টাকা কোন কিছুই পৌঁছেনি। অথচ এবারকার দীর্ঘস্থায়ী বন্যায় দুই-আড়াই কোটি মানুষকে বিপর্যস্ত করে দিয়েছে।

তিনি বলেছেন, করোনার ভয়াল থাবা যখন সারাদেশে বিস্তৃত তখন করোনা পরীক্ষার ফি নির্ধারণ ও চিকিৎসা ব্যায় বাড়িয়ে দিয়ে এবং বিস্ময়করভাবে করোনার পরীক্ষা কমিয়ে দিয়ে সংক্রমনের বিপদ আরো বাড়িয়ে তুলছে। তাছাড়াও সরকারের প্রচারসর্বস্ব সন্তুষ্টি দেশে মহামারীকে আরো দীর্ঘায়িত করছে। তিনি বলেছেন, সরকার নিজেদের ব্যর্থতার কারণে সবকিছু খুলে দেওয়ায় মানুষ হয়ে উঠেছে বেপরোয়া। স্বাস্থ্যখাতের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দেশের হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থার উপর গণঅনাস্থা ও গণহতাশা তৈরী হয়েছে। যে কারণে সংক্রমন নিয়েই হাজার হাজার মানুষ সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। এই নৈরাজ্যিক পরিস্থিতির দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি জননেতা কমরেড মাহমুদ হোসেন এর সভাপতিত্বে আজ ১০ আগস্ট বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদী মানববন্ধনে আবু হাসান টিপু এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে জননেতা কমরেড মাহমুদ হোসেন রাজনৈতিক প্রভাবের বাইরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা রাশিদ খানের হত্যার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত এবং দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বলেছেন ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের নামে সংঘটিত সকল বিচারবহির্ভূত হত্যাকান্ডের বিশ্বাসযোগ্য তদন্ত ও দায়ীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে স্বাধীন কমিশন গঠন করতে হবে।

তিনি ক্রসফায়ার কেন্দ্রীক বাণিজ্যের সমগ্র ঘটনারও নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের দাবি জানিয়ে বলেছেন, বিচার বহির্ভূত হত্যাকান্ডের বর্তমান ধারা চলতে দিলে দেশে আইন ও বিচার ব্যবস্থার জনগণের বাকি আস্থাটুকুও শেষ হয়ে যাবে এবং বাংলাদেশ শেষ পর্যন্ত অকার্যকরি রাষ্ট্রে পর্যবসিত হবে। করোনা মহামারী ও বন্যাদুর্যোগ মোকাবেলায় সরকারি ব্যর্থতা ও অকার্যকারীতায় মানুষের দুর্ভোগ-দুর্গতি চরমে উঠেছে দাবী করে মাহমুদ হোসেন বলেন পরিস্থিতি চলতে দেয়া যায় না।

এই প্রতিবাদী মানববন্ধনে অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পার্টির কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান জননেতা কমরেড শহিদুল আলম নাননু, শ্রমজীবী নারী মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নারীনেত্রী রাশিদা বেগম, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পার্টির নারায়ণগঞ্জ জেলা সম্পাদক মন্ডলীর অন্যতমনেতা শ্রমিকনেতা হাবিবুর রহমান আঙ্গুর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির অন্যতম নেতা রোকসানা বেগম প্রমূখ





ছবিঘর এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত  বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ