শিরোনাম:
●   সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা ●   রংপুরে গণপতি পরিবারের চার হত্যাকান্ড সাধারণ কোন অপরাধ নয় ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন ●   ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) ●   গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে ●   সারাদেশের সঙ্গে ঝালকাঠিতেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন
ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
সোমবার ● ১০ আগস্ট ২০২০
প্রথম পাতা » ছবিঘর » স্বাধীন কমিশন গঠন করে প্রতিটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » ছবিঘর » স্বাধীন কমিশন গঠন করে প্রতিটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
৮২১ বার পঠিত
সোমবার ● ১০ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বাধীন কমিশন গঠন করে প্রতিটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিবাদী মানববন্ধন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাজনৈতিক প্রভাবের বাইরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা রাশিদ খানের হত্যার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত এবং দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। তিনি ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের নামে সংঘটিত সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিশ্বাসযোগ্য তদন্ত ও দায়ীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানান। তিনি ক্রসফায়ার কেন্দ্রীক বাণিজ্যের সমগ্র ঘটনারও নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের দাবি জানান।

তিনি বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বর্তমান ধারা চলতে দিলে দেশে আইন ও বিচার ব্যবস্থার জনগণের বাকি আস্থাটুকুও শেষ হয়ে যাবে এবং বাংলাদেশ শেষ পর্যন্ত অকার্যকরি রাষ্ট্রে পর্যবসিত হবে।

তিনি বলেন, করোনার মত বন্যা পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রেও সরকার চরম উদাসীনতা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। বন্যাদুর্গত অধিকাংশ পরিবারের কাছেই খাদ্য, ত্রাণ সামগ্রী ও নগদ টাকা পৌঁছেনি। এবারকার দীর্ঘস্থায়ী বন্যা দুই-আড়াই কোটি মানুষকে আরো একবার বিপর্যস্ত করে দিয়েছে। তিনি অনতিবিলম্বে কৃষি পুনর্বাসনের সমন্বিত পদক্ষেপ গ্রহণ, অসহায় পরিবারসমূহের গৃহনির্মাণ এবং কৃষি উৎপাদন সচল করতে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকে নগদ অর্থ সহায়তা প্রদানেরও আহ্বান জানান।

তিনি বলেন, করোনার ভয়াল থাবা যখন সারাদেশে বিস্তৃত তখন বিস্ময়করভাবে করোনার পরীক্ষা কমিয়ে দেয়া হয়েছে। সরকারের প্রচারসর্বস্ব সন্তুষ্টি সংক্রমনের বিপদ আরো বাড়িয়ে তুলছে। দেশে মহামারীতে আরো দীর্ঘায়িত করছে। তিনি বলেন, সরকারের আত্মঘাতি পদক্ষেপের কারণে করোনা পরীক্ষায় মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে। নিজেদের ব্যর্থতার কারণে সবকিছু খুলে দেওয়ায় মানুষও আরো বেপরোয়া। দেশের হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থার উপর গণঅনাস্থা ও গণহতাশা তৈরী হয়েছে। যে কারণে সংক্রমন নিয়েই হাজার হাজার মানুষ সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। এই নৈরাজ্যিক পরিস্থিতির দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। তিনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সমন্বিত ও কার্যকরি পদক্ষেপ নেবার আহ্বান জানান।

পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে আরো বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, শাহাদাৎ হোসেন খোকন, মোফাজ্জল হোসেন মোশতাক, স্নিগ্ধা সুলতানা ইভা, অরবিন্দু বেপারী বিন্দু, ঢাকা মহানগর নেতা আবুল কালাম, জোনায়েত হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে বহ্নিশিখা জামালী বলেন, করোনা মহামারী ও বন্যাদুর্যোগ মোকাবেলায় সরকারি ব্যর্থতা ও অকার্যকারীতায় মানুষের দুর্ভোগ-দুর্গতি চরমে উঠেছে। এই পরিস্থিতি চলতে দেয়া যায় না। তিনি দেশ ও মানুষকে রক্ষায় গণউদ্যোগ জোরদার করারও আহ্বান জানান।





ছবিঘর এর আরও খবর

‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

আর্কাইভ