শিরোনাম:
●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন ●   ১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন ●   শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না ●   সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা ●   রংপুরে গণপতি পরিবারের চার হত্যাকান্ড সাধারণ কোন অপরাধ নয় ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে
ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
মঙ্গলবার ● ৩০ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ঢাকা » বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
প্রথম পাতা » ঢাকা » বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
২১২ বার পঠিত
মঙ্গলবার ● ৩০ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশের গণতান্ত্রিক ধারার রাজনীতিতে যে শুণ্যতা তৈরী হলো তা সহজে পূরণ হবার নয়।
বিবৃতিতে তিনি বলেন, এরশাদ সামরিক স্বৈরতন্ত্রবিরোধী আন্দোলন থেকে শুরু করে গত চার দশক ধরে দেশের গণতান্ত্রিক উত্তরণের সংগ্রামে দৃঢ়চিত্তভাবে নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেন। গত ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন বিরোধী গণসংগ্রাম, বিশেষ করে ২০২৪ এর জুলাই অভ্যুত্থানেও তিনি অনুপ্রেরণার উৎস হিসাবে কাজ করেছেন।
তিনি বলেন, আলোচিত এক এগারো থেকে শুরু করে ফ্যাসিবাদী শাসনামলে তিনি, তার পরিবার ও দল চরম নির্যাতন নিপীড়ন ও প্রতিহিংসার শিকার হলেও তিনি প্রতিশোধাত্বক মনোভাব পোষণ করেননি।বরং তিনি জনগণের
বৃহত্তর ঐক্যের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক পথ চলা নিশ্চিত করতে চেয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, বিশেষ করে দেশে গণতান্ত্রিক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠায় আইকনিক বেগম খালেদা জিয়া ব্যক্তিত্ব হিসাবেই বিবেচিত হবেন।
বিবৃতিতে তিনি বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের স্মৃতির প্রতি পরম শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক খালেদা জিয়ার মৃত্যু সংবাদ জানার পর সকালে এভারকেয়ার হাসপাতালে ছুটে যান।
পরে তিনি চেয়ারপারসন এর গুলশান অফিসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন এনং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শোক প্রকাশ করে তাকে সমবেদনা জানান।





ঢাকা এর আরও খবর

১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন ১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন
শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না
সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা
গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
নারীর অধিকার ও মর্যাদাবিরোধী অপতৎপরতা আইন করে বন্ধ করুন নারীর অধিকার ও মর্যাদাবিরোধী অপতৎপরতা আইন করে বন্ধ করুন

আর্কাইভ