শিরোনাম:
●   সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা ●   রংপুরে গণপতি পরিবারের চার হত্যাকান্ড সাধারণ কোন অপরাধ নয় ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন ●   ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ঢাকা » দুই পত্রিকা ভবনে হামলাকারীরা গ্রেফতার না হওয়া বিস্ময়কর
প্রথম পাতা » ঢাকা » দুই পত্রিকা ভবনে হামলাকারীরা গ্রেফতার না হওয়া বিস্ময়কর
১৯৫ বার পঠিত
রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুই পত্রিকা ভবনে হামলাকারীরা গ্রেফতার না হওয়া বিস্ময়কর

---বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ রবিবার গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে মেরে আবার লাশ ঝুলিয়ে তা পুড়িয়ে দেয়ার ঘটনাকে এদেশে নজিরবিহীন বিভৎসতা হিসেবে আখ্যায়িত করে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন এই নারকীয় হত্যাযজ্ঞের বিচার না হলে এই ধরনের বিভৎসতা বেড়ে যাওয়ার আশংকা রয়েছে।

তিনি বলেন, আইয়ামে জাহেলিয়াতের কালেও এরকম নৃশংসতার বিষয় জানা যায়না।এসব ঘটনা মানুষকে আতংকিত করে তুলেছে। দেশের মানুষকে মারাত্মক নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দিয়েছে।
তিনি বলেন, ক’মাস আগে রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেয়ার ঘটনার সাথে যুক্ত অপরাধীদের গ্রেফতার ও বিচার না হওয়াও দেশব্যাপী খুনিরা উৎসাহিত হচ্ছে।একারণে দেশজুড়ে মব সন্ত্রাস ছড়িয়ে পড়ছে।
তিনি উল্লেখ করেন, লক্ষীপুরে তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন ও আগুনে পুড়ে শিশু কন্যার মৃত্যু নৃশংসতার আর এক উদাহরণ তৈরী করেছে
তিনি বলেন, সরকার ও প্রশাসনের অকার্যকারীতায় দেশজুড়ে মারাত্মকভাবে নৈরাজ্যের বিস্তার ঘটছে। ঘোষণা দিয়ে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবন, ছায়ানট ও উদীচীতে আগুনের ঘটনা প্রমান করে দেশে এখন মানুষের জান মাল ও প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানের কেউ নেই।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, সরকারের মধ্যকার বা তাদের ছত্রছায়ায় থাকে বিশেষ কোন গোষ্ঠীর মদদ ব্যতিরেকে এ ধরনের রোমহষর্ক ঘটনা সংঘটিত হতে পারেনা।
বিবৃতিতে তিনি বলেন, এটা স্পষ্ট যে, সরকারের কোন না কোন অংশ এই ধরনের অপতৎপরতা ঘটতে দিচ্ছে।তিনি প্রশ্ন তোলেন, নানা নামের নানা বর্ণের এই দূর্বত্ত মাফিয়া সন্ত্রাসীরা কি সরকারকে জিম্মি করে ফেলেছে? তিনি বলেন, এসব ব্যাপারে সরকারের খোলামেলা কথা বলা উচিৎ।
তিনি বলেন, এখনো পর্যন্ত দুই পত্রিকা ভবনে হামলাকারীরা গ্রেফতার না হওয়া বিস্ময়কর।
তিনি অনতিবিলম্বে সাম্প্রতিককালে সংঘটিত নজিরবিহীন নৃশংসতা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সকল অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছে। তিনি অপরাধীদের রাজনৈতিক ও আদর্শিক কোন সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর পদক্ষেপ নেবার আহবান জানান।
একইসাথে তিনি এসব রাজনৈতিক ও সামাজিক অনাচার ও অপরাধের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ জোরদার করার আহবান জানান।





ঢাকা এর আরও খবর

সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা
গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
নারীর অধিকার ও মর্যাদাবিরোধী অপতৎপরতা আইন করে বন্ধ করুন নারীর অধিকার ও মর্যাদাবিরোধী অপতৎপরতা আইন করে বন্ধ করুন
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন
বিচারবিভাগের সচিবালয় গুটিয়ে আনা ভালো বার্তা দিচ্ছেনা বিচারবিভাগের সচিবালয় গুটিয়ে আনা ভালো বার্তা দিচ্ছেনা

আর্কাইভ