শিরোনাম:
●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে ●   গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে ●   হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন ●   নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   জানমালের নিরাপত্তা বিধানে অপরাধের সিন্ডিকেটসমূহ ভেংগে দিতে হবে ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
মঙ্গলবার ● ২৩ জুন ২০২০
প্রথম পাতা » অর্থবাণিজ্য » সংসদে পাশ হওয়া এনার্জি রেগুলেটরী কমিশন বিল সরকারকে বিদ্যুৎ-জ্বালানীর দাম বাড়ানোর সুযোগ করে দেবে
প্রথম পাতা » অর্থবাণিজ্য » সংসদে পাশ হওয়া এনার্জি রেগুলেটরী কমিশন বিল সরকারকে বিদ্যুৎ-জ্বালানীর দাম বাড়ানোর সুযোগ করে দেবে
৮৩৯ বার পঠিত
মঙ্গলবার ● ২৩ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংসদে পাশ হওয়া এনার্জি রেগুলেটরী কমিশন বিল সরকারকে বিদ্যুৎ-জ্বালানীর দাম বাড়ানোর সুযোগ করে দেবে

---ঢাকা :: ‘ধনী তোষণের প্রত্যাহার কর, দুর্যোগ উত্তরণের বাজেট দাও’ করোনা দুর্যোগ থেকে মানুষ বাঁচাও- দেশ বাঁচাও- এই দাবীতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আগামী ২৫ জুন। বৃহস্পতিবার ঢাকাসহ জেলা-উপজেলা পর্যায়ে শারীরিক দূরত্ব রেখে মানববন্ধন-বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে। ঢাকায় বেলা ১১টায় সচিবালয়ের সামনে, জেলায় ডিসি কার্যালয় ও উপজেলায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সম্মুখে এই কর্মসূচি পালিত হবে। আজ সকালে পার্টির কেন্দ্রীয় কমিটির অনলাইন মিটিং এ এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় করোনা মহামারী মোকাবেলায় সরকারের সীমাহীন ব্যর্থতার তীব্র সমালোচনা সমালোচনা করে বলা হয় সরকারের চরম দায়িত্বহীনতার কারণে আজ দেশে করোনা সংক্রমন রীতিমত মহামারীতে রূপ নিয়েছে। সভায় বলায় হয় করোনার চিকিৎসা সামগ্রীর কেনাকাটা নিয়ে হরিরুট চলছে; অথচ তাদের বিরুদ্ধে কার্যকরি কোন ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছে না। সভায় এসব দুর্নীতিবাজদের অবিলম্বে গ্রেফতার ও বিচার করে চিকিৎসা ব্যববস্থার নৈরাজ্য দূর করার দাবি জানানো হয়।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে এই অনলাইন মিটিংএ বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, শাহাদাৎ হোসেন খোকন, সজিব সরকার রতন, স্নিগ্ধা সুলতানা ইভা, মাহমুদ হোসেন, অরবিন্দু বেপারী বিন্দু, কেন্দ্রীয় সংগঠক শেখ মো. শিমুল প্রমুখ।

সভায় আজ জাতীয় সংসদে বছরে একাধিকবার জ্বালানীর দাম পরিবর্তন সংক্রান্ত বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (সংশোধন) বি ২০২০ এর অনুমোদন করায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয় এবং বলা হয় গণবিরোধী এই আইনের সুযোগ নিয়ে বছরে স্বেচ্ছাচারীভাবে একাধিকবার বিদ্যুৎ ও জ্বালানীর দাম বৃদ্ধি করা হবে। এই আইন জনগণের জন্য নতুন দুর্ভোগ নিয়ে আসবে।

সভায় আর এক প্রস্তাবে অনতিবিলম্বে দমনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনকে ব্যবহার করে গ্রেফতার করা শিক্ষক, সাংবাদিক, কাটুনিষ্ট ও নাগরিকদেরকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একই সাথে নিবর্তনমূলক আইন বাতিলেরও দাবি জানানো হয়।

সভার শুরুতে বরেণ্য সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীসহ করোনায় মৃত্যুবরণকারীদের জন্য গভীর শোক প্রকাশ করা হয়।





অর্থবাণিজ্য এর আরও খবর

বাজেটে অমানবিক বৈষম্য বিলোপে দৃশ্যমান কোন উদ্যোগ নেই বাজেটে অমানবিক বৈষম্য বিলোপে দৃশ্যমান কোন উদ্যোগ নেই
চলিত মৌসুমে কাপ্তাই হ্রদের চারটি উপকেন্দ্র থেকে সাড়ে ১৫ কোটির উর্ধ্বে শুল্ক আয় করেছে বিএফডিসি চলিত মৌসুমে কাপ্তাই হ্রদের চারটি উপকেন্দ্র থেকে সাড়ে ১৫ কোটির উর্ধ্বে শুল্ক আয় করেছে বিএফডিসি
রাঙামাটিতে নিত্যপণ্যের পাগলা ঘোড়া লাগামহীন ভাবে চলছে : স্বস্তিতে নেই ক্রেতারা রাঙামাটিতে নিত্যপণ্যের পাগলা ঘোড়া লাগামহীন ভাবে চলছে : স্বস্তিতে নেই ক্রেতারা
চিনিকলে এক কেজি চিনির উৎপাদন খরচ ১২৩ মিলিগেটে বিক্রি ৬৩ চিনিকলে এক কেজি চিনির উৎপাদন খরচ ১২৩ মিলিগেটে বিক্রি ৬৩
যৌথ বিবৃতি : করোনা মহামারী দূর্যোগে গ্রামাঞ্চলে এনজিওদের কিস্তি আদায়ে বাডাবাডি বন্ধ করুন যৌথ বিবৃতি : করোনা মহামারী দূর্যোগে গ্রামাঞ্চলে এনজিওদের কিস্তি আদায়ে বাডাবাডি বন্ধ করুন
চূড়ান্ত বাজেটে তামাকপণ্যের দাম বৃদ্ধির আহ্বান চূড়ান্ত বাজেটে তামাকপণ্যের দাম বৃদ্ধির আহ্বান
কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদের সভায় বাজেট প্রত্যাখান কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদের সভায় বাজেট প্রত্যাখান
বর্তমান ব্যবস্থায় কৃষিখাতের ভর্তুকী দিয়ে প্রকৃত কৃষক লাভবান হয় না বর্তমান ব্যবস্থায় কৃষিখাতের ভর্তুকী দিয়ে প্রকৃত কৃষক লাভবান হয় না
বাজেটে ব্যবসায়ী ও বিত্তশালীদের আরো সুবিধা করে দেয়া হয়েছে বাজেটে ব্যবসায়ী ও বিত্তশালীদের আরো সুবিধা করে দেয়া হয়েছে
আগামী কাল বাজেট সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ আগামী কাল বাজেট সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ

আর্কাইভ