শিরোনাম:
●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে ●   গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে ●   হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন ●   নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   জানমালের নিরাপত্তা বিধানে অপরাধের সিন্ডিকেটসমূহ ভেংগে দিতে হবে ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
সোমবার ● ২২ জুন ২০২০
প্রথম পাতা » অর্থবাণিজ্য » এমপিদের জন্য বরাদ্দ করা ৬৪৭৬ কোটি টাকা করোনা মোকাবেলায় নিয়ে আসুন
প্রথম পাতা » অর্থবাণিজ্য » এমপিদের জন্য বরাদ্দ করা ৬৪৭৬ কোটি টাকা করোনা মোকাবেলায় নিয়ে আসুন
৭০৩ বার পঠিত
সোমবার ● ২২ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এমপিদের জন্য বরাদ্দ করা ৬৪৭৬ কোটি টাকা করোনা মোকাবেলায় নিয়ে আসুন

---ঢাকা :: আজ সোমবার সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের অনলাইন মিটিং এ কায়েমী স্বার্থান্বেষী গোষ্ঠির প্রভাব ও চাপ থেকে বেরিয়ে এসে করোনা হটস্পটের সকল মহানগর ও অঞ্চলে অনতিবিলম্বে সর্বাত্মক লকডাউন কার্যকরি করতে দাবি জানানো হয়েছে এবং বলা হয়েছে লকডাউন আর রেড জোন-ইয়োলো জোন নিয়ে নিজেদের মধ্যে দড়ি টানাটানি অবিলম্বে বন্ধ করুন; কর্তৃত্ব ও এখতিয়ার নিয়ে কোন বিরোধ থাকলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অনতিবিলম্বে তার অবসান ঘটানো জরুরী। লকডাউন আর জোন ঘোষণা নিয়ে যে বিভ্রান্তি তা সরকারের মধ্যকার সমন্বয়হীনতার বহিঃপ্রকাশ। সরকারের মধ্যকার এই সব সমন্বয়হীনতার কারণে করোনা দুর্যোগ মোকাবেলায় সংক্রমনের চার মাস পরেও এখনও নৈরাজ্যিক পরিস্থিতি বিদ্যমান। এখনও পর্যন্ত করোনার পরীক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে বেহাল ও ছত্রভঙ্গ পরিস্থিতি অব্যাহত রয়েছে। মানুষের ভোগান্তি চরমে উঠেছে। প্রয়োজনীয় মাত্রায় পরীক্ষার সুযোগ না থাকায় হাজার হাজার সংক্রমনের নানা উপসর্গ নিয়েই ঘুরে বেড়াচ্ছে এবং সামাজিক সংক্রমন জ্যামিতিক হারে বাড়িয়ে চলেছে। সভায় নেতৃবৃন্দ উল্লেখ করেন, মহামারী দুর্যোগ মোকাবেলায় সরকারের একের পর এক ভুল, আত্মঘাতি ও সমন্বয়হীন সিদ্ধান্ত ও পদক্ষেপের কারণে আজ দেশের হাজার হাজার মানুষ মৃত্যু ঝুঁকিতে। এই পরিস্থিতির দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

সভায় নেতৃবৃন্দ সংসদ সদস্যদের ইচ্ছা পূরণের জন্য একনেক এর সভায় ৬৪৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদনে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন এবং বলেন, এই ধরনের জবাবদিহীতাহীন বরাদ্দ একদিকে অপচয় আর অন্যদিকে অনিয়ম আর দুর্নীতিকে উৎসাহিত করবে। নেতৃবৃন্দ বলেন, আইন প্রণেতাদের হাতে এই ধরনের প্রকল্প রাষ্ট্রীয় অর্থের নয়-ছয় করার সুযোগও বৃদ্ধি করবে। তারা অবিলম্বে এই বরাদ্দ বাতিল করে এই টাকা জরুরী ভিত্তিতে মহামারী দুর্যোগ মোকাবেলায় নিয়ে আসার দাবি জানান। একই সাথে নেতৃবৃন্দ বর্তমান মহামারীজনীত দুর্যোগ উত্তরণে স্বাস্থ্যখাতে ২০ শতাংশ বরাদ্দ দেবারও দাবি জানান। তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবারও আহ্বান জানান।

সভার শুরুতে সদ্যপ্রয়াত বরেণ্য সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভাষা সংগ্রামী শব্দসৈনিক কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার সংগ্রামী জীবনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে রাজনৈতিক পরিষদের এই অনলাইন মিটিং এ বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।





অর্থবাণিজ্য এর আরও খবর

বাজেটে অমানবিক বৈষম্য বিলোপে দৃশ্যমান কোন উদ্যোগ নেই বাজেটে অমানবিক বৈষম্য বিলোপে দৃশ্যমান কোন উদ্যোগ নেই
চলিত মৌসুমে কাপ্তাই হ্রদের চারটি উপকেন্দ্র থেকে সাড়ে ১৫ কোটির উর্ধ্বে শুল্ক আয় করেছে বিএফডিসি চলিত মৌসুমে কাপ্তাই হ্রদের চারটি উপকেন্দ্র থেকে সাড়ে ১৫ কোটির উর্ধ্বে শুল্ক আয় করেছে বিএফডিসি
রাঙামাটিতে নিত্যপণ্যের পাগলা ঘোড়া লাগামহীন ভাবে চলছে : স্বস্তিতে নেই ক্রেতারা রাঙামাটিতে নিত্যপণ্যের পাগলা ঘোড়া লাগামহীন ভাবে চলছে : স্বস্তিতে নেই ক্রেতারা
চিনিকলে এক কেজি চিনির উৎপাদন খরচ ১২৩ মিলিগেটে বিক্রি ৬৩ চিনিকলে এক কেজি চিনির উৎপাদন খরচ ১২৩ মিলিগেটে বিক্রি ৬৩
যৌথ বিবৃতি : করোনা মহামারী দূর্যোগে গ্রামাঞ্চলে এনজিওদের কিস্তি আদায়ে বাডাবাডি বন্ধ করুন যৌথ বিবৃতি : করোনা মহামারী দূর্যোগে গ্রামাঞ্চলে এনজিওদের কিস্তি আদায়ে বাডাবাডি বন্ধ করুন
চূড়ান্ত বাজেটে তামাকপণ্যের দাম বৃদ্ধির আহ্বান চূড়ান্ত বাজেটে তামাকপণ্যের দাম বৃদ্ধির আহ্বান
কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদের সভায় বাজেট প্রত্যাখান কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদের সভায় বাজেট প্রত্যাখান
বর্তমান ব্যবস্থায় কৃষিখাতের ভর্তুকী দিয়ে প্রকৃত কৃষক লাভবান হয় না বর্তমান ব্যবস্থায় কৃষিখাতের ভর্তুকী দিয়ে প্রকৃত কৃষক লাভবান হয় না
বাজেটে ব্যবসায়ী ও বিত্তশালীদের আরো সুবিধা করে দেয়া হয়েছে বাজেটে ব্যবসায়ী ও বিত্তশালীদের আরো সুবিধা করে দেয়া হয়েছে
আগামী কাল বাজেট সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ আগামী কাল বাজেট সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ

আর্কাইভ