শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » গাজিপুর » বর্তমান দুর্মূল্যের বাজারে শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে রেশনিং ও মহার্ঘ ভাতা চালু করুন; শ্রমিকদের বাঁচার মত মজুরি নির্ধারণ করুন : সাইফুল হক
প্রথম পাতা » গাজিপুর » বর্তমান দুর্মূল্যের বাজারে শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে রেশনিং ও মহার্ঘ ভাতা চালু করুন; শ্রমিকদের বাঁচার মত মজুরি নির্ধারণ করুন : সাইফুল হক
৯৩৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বর্তমান দুর্মূল্যের বাজারে শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে রেশনিং ও মহার্ঘ ভাতা চালু করুন; শ্রমিকদের বাঁচার মত মজুরি নির্ধারণ করুন : সাইফুল হক

ছবি : সংবাদ সংক্রান্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, সরকার ও মালিকশ্রেণী শ্রমিকদেরকে কেবল উৎপাদন বাডাতে বলে, কিন্তু তাদের অধিকার দেয় না।তারা শ্রমিকদের গণতান্ত্রিক ও মানবিক অধিকারের স্বীকৃতি দেয় না।সরকার ও মালিকদের এক বড় অংশ শ্রমিকদেরকে উৎপাদন যন্ত্রের বেশি কিছু মনে করে না।সামগ্রিক জাতীয় উৎপাদনে শ্রমজীবী - মেহনতি মানুষের যে তার উপযুক্ত মূল্যায়ন ও মর্যাদা নেই। তিনি বলেন, অধিকার ও মুক্তি অর্জনে শ্রমজীবী - মেহনতিদের রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।
তিনি বর্তমান দুর্মূল্যের বাজারে শ্রমিকদের টিকে থাকার জন্য বাঁচার মত মজুরি নির্ধারণ ও রেশন ব্যবস্থা চালুর দাবি জানান।তিনি জরুরী ভিত্তিতে শ্রমিকদের জন্য মহার্ঘ ভাতা চালু করারও আহবান জানান।
আজ সকালে আশুলিয়ার শ্রীপুরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপরোক্ত বক্তব্য রাখেন।
শ্রীপুরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আঞ্চলিক অফিস চত্তরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
শ্রমিক নেতা অরবিন্দু বেপারি বিন্দুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে হিসাবে বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আবু হাসান টিপু, কেন্দ্রীয় নেতা এপোলো জামালী,সাইফুল ইসলাম, ডাঃ মনোয়ার হোসেন , শ্রমিক নেতা নাঈম খান, খোরশেদ আলম, শামীম হোসেন,এম এ আউয়াল,মোহাইমিনুল হক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিপ্লবী চলচ্চিত্র সংহতির সভাপতি আজিজ টিপু ও সাধারণ সম্পাদক খায়রুল বাসার হিরন।

সম্মেলনে অরবিন্দু বেপারি বিন্দুকে সভাপতি ও ডাঃ মনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটি গঠন করা হয়।
সম্মেলনে গৃহীত এক প্রস্তাবে আগামী ১০ ও ১১ ডিসেম্বর ২০২১ পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলন সফল করে তোলার আহবান জানানো হয়।





গাজিপুর এর আরও খবর

স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল
মুক্তিযুদ্ধের বিজয়কে পরাজয়ের ঠেলে দেবার চেষ্টা চলছে মুক্তিযুদ্ধের বিজয়কে পরাজয়ের ঠেলে দেবার চেষ্টা চলছে
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করুন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করুন
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গণঅভ্যুত্থানে শ্রমজীবীদের অবদানের স্বীকৃতি ও মর্যাদা পাওয়া যায়নি : সাইফুল হক গণঅভ্যুত্থানে শ্রমজীবীদের অবদানের স্বীকৃতি ও মর্যাদা পাওয়া যায়নি : সাইফুল হক
দেশের শাসকগোষ্ঠী ৭১ এর বিজয়কে পরাজয়ে পরিনত করেছিল দেশের শাসকগোষ্ঠী ৭১ এর বিজয়কে পরাজয়ে পরিনত করেছিল
ভারতের সরকারকে বোঝা দরকার প্রতিবেশীর নিরাপত্তা নিশ্চিত না হলে তাদের নিরাপত্তাও ঝুঁকির মধ্যে থাকবে ভারতের সরকারকে বোঝা দরকার প্রতিবেশীর নিরাপত্তা নিশ্চিত না হলে তাদের নিরাপত্তাও ঝুঁকির মধ্যে থাকবে
গারমেন্টসে স্থিতিশীলতা আনতে শ্রমিকদের সাথে স্বাক্ষরিত ১৮ দফা চুক্তি বাস্তবায়ন করুন গারমেন্টসে স্থিতিশীলতা আনতে শ্রমিকদের সাথে স্বাক্ষরিত ১৮ দফা চুক্তি বাস্তবায়ন করুন
পোষাক শ্রমিকদের ন্যূনতম মজুরী ২৫ হাজার টাকা অবিলম্বে ঘোষনা দাবী বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের মানববন্ধন পোষাক শ্রমিকদের ন্যূনতম মজুরী ২৫ হাজার টাকা অবিলম্বে ঘোষনা দাবী বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের মানববন্ধন

আর্কাইভ