শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবিঘর » রাজনৈতিক ও অর্থনৈতিক মাফিয়ারা আজ সম্ভাবণাময় দেশটাকে দখলে নিয়ে নিয়েছে : সাইফুল হক
প্রথম পাতা » ছবিঘর » রাজনৈতিক ও অর্থনৈতিক মাফিয়ারা আজ সম্ভাবণাময় দেশটাকে দখলে নিয়ে নিয়েছে : সাইফুল হক
৯০৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজনৈতিক ও অর্থনৈতিক মাফিয়ারা আজ সম্ভাবণাময় দেশটাকে দখলে নিয়ে নিয়েছে : সাইফুল হক

ছবি : সংবাদ সংক্রান্তআজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেত্রকোনা জেলা প্রতিনিধি সম্মেলন ভার্চুয়ালি উদ্বোধন করে পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সুবর্ণজয়ন্তীর বাংলাদেশে বিজয়ী জনগণ আজ নানা দিক থেকে পরাজিত ও অধিকারহীন।রাজনৈতিক ও অর্থনৈতিক মাফিয়াদের কাছে জনগণ আজ জিম্মি। এই দুর্বৃত্ত মাফিয়ারা আজ সম্ভাবনাময় দেশটাকে দখল করে নিয়েছে; তাদের এক ধরনের রামরাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। ন্যূনতম গণতান্ত্রিক ও মানবিক অধিকার আজ ভূলুণ্ঠিত। দীর্ঘ সংগ্রামে অর্জিত ভোটের অধিকার অস্বীকৃত, ভাতের অধিকার বিপর্যস্ত, মান সম্মান নিয়ে বেঁচে থাকাও আজ কঠিন। তিনি বলেন , জোর জবরদস্তি করে ক্ষমতায় থাকতে যেয়ে সরকার গোটা দেশ ও সমাজকে হিংসা, ঘৃণা আর প্রতিশোধের রাজনীতিতে বিভক্ত করে ফেলেছে।এই পরিস্থিতি বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে অনিশ্চয়তার এক গভীর অন্ধকারে নিক্ষেপ করেছে। তিনি বলেন , এই পরিস্থিতি উত্তরণে আজ আবার মুক্তিযুদ্ধের মত গণঐক্য গড়ে তুলতে হবে।এই সংগ্রামে প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নেত্রকোনা ক্লাবচত্তরে জেলা কমিটির সভাপতি সজীব সরকার রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন পার্টির জেলা নেতা আব্দুল হাই, আবু লাহাব লাইসুদ্দিন, দুলাল মিয়া, লিপি রাণী সরকার, ফায়জুর রহমান, মোঃ লিটন , আব্দুর রশীদ প্রমুখ। প্রতিনিধি সম্মেলনে সজীব সরকার রতনকে সভাপতি ও মোহাম্মদ লিটনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট পার্টির নেত্রকোনা জেলা কমিটি পুনর্গঠন করা হয়। সভায় আগামী ১০ ও ১১ ডিসেম্বর ২০২১ পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলন সফল করার আহবান জানানো হয়।





ছবিঘর এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত  বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ