শিরোনাম:
●   হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে ●   গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবিঘর » খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে : মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানীতে চিকিৎসার জন্য পাঠাতে বিশিষ্ট্য ২২ নারী নেত্রীর বিবৃতি
প্রথম পাতা » ছবিঘর » খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে : মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানীতে চিকিৎসার জন্য পাঠাতে বিশিষ্ট্য ২২ নারী নেত্রীর বিবৃতি
৮৬৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে : মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানীতে চিকিৎসার জন্য পাঠাতে বিশিষ্ট্য ২২ নারী নেত্রীর বিবৃতি

ছবি : সংবাদ সংক্রান্ত বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি বাংলাদেশের একটি বড় দল বিএনপির চেয়ারপার্সন এবং তিনবার প্রধানমন্ত্রী হিশেবে দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয়, খালেদা জিয়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিতবাংলাদেশেরপ্রথম নারী প্রধানমন্ত্রী।
বর্তমানে তিনি কয়েকটি মামলার আসামী এবং দণ্ডপ্রাপ্ত। তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আছে তার মোকাবিলা তিনি আইনীভাবে করছেন। তিনি ২০১৮ সাল থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত২৫ মাস কারাবাস খেটেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। তাঁর শারিরীক নানা জটিলতার কারণে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মানবিক কারণে সরকার ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় দণ্ডাদেশ স্থগিত করে তাঁকে ছয় মাস করে করে বাড়ীতে রেখে দেশের ভেতর চিকিৎসার সুযোগ দিয়েছেন।
বর্তমান সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয় হচ্ছে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি থাকা অবস্থায় বেশ কয়েক ধরণের শারিরীক সমস্যায় ভুগছেন, যার সর্বাঙ্গীণ চিকিৎসা এই দেশে সম্ভব নয়বলে বিভিন্ন সুত্র থেকেজানা যায়। সরকারের হেফাজতে থাকা অবস্থায় চিকিৎসা থেকে বঞ্চিত করা আন্তর্জাতিক মানবাধিকার অনুযায়ী ‘অমানবিক ও নিষ্ঠুর নির্যাতন’ হিশাবে গণ্য হয় (দেখুন, Convention against Torture and Other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment)। নির্যাতন থেকে মুক্তির অধিকার ‘ব্যক্তির অন্তর্গত মর্যাদা’ (rights derived from the inherent dignity of the human person) থেকে উদ্ভুত বলে জাতিসংঘের নির্যাতন বিরোধী আন্তর্জাতিক আইনে স্বীকৃত।

বেগম খালেদা জিয়ার বয়স ৭৭ বছর। মেডিকেল বোর্ডের মতে সর্বশেষ শারিরীক জটিলতা হচ্ছে তিনি লিভার সিরোসিসে ভুগছেন এবং এ পর্যন্ত তিন দফায় রক্তক্ষরণহয়েছে। তৃতীয়বার রক্তক্ষরণ অনেক বেশি ছিল। লিভারের কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে। ভবিষ্যতে খালেদা জিয়ার রক্তক্ষরণ হওয়ার আশঙ্কা প্রায় ৭০ শতাংশ। চিকিৎসকদের মতে খালেদা জিয়ার লিভারে পরিপাকীয় চাপ কমাতে বাইপাস প্রক্রিয়া সঞ্চালন নালিতৈরি করতে হবে। এটি টিপস (টিআইপিএস—ট্রান্সজাগিউলার ইন্ট্রাহিপাটিকপোর্টোসিস্টেমিকশান্ট)। পদ্ধতিতে করা হয়যার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি এবংদক্ষ ও অভিজ্ঞ জনবল বাংলাদেশে নাই। বিশ্বের মাত্র কয়েকটি দেশে বিশেষায়িত চিকিৎসা হিশাবে দেয়া হয়। তাঁর শারিরীক অবস্থা অপেক্ষাকৃত স্থিতিশীল থাকা অবস্থায় তাঁকে বিদেশে চিকিৎসারজন্য প্রেরণ করাই সর্বাপেক্ষা কাম্য ।
বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে, প্রয়োজনে বিদেশে হলেও, আন্তর্জাতিক মানবাধিকার নীতি ও বিধান অনুযায়ী কোন রাষ্ট্রেরই বাধা দেওয়া কিম্বা প্রতিবন্ধকতা তৈরি অনুচিতও অগ্রহণযোগ্য।
সময় খুব বেশি নেই, তাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিশেষজ্ঞ মত অনুযায়ি প্রযুক্তিগত এবং ব্যবস্থাপনা দিক থেকে যে দেশে চিকিৎসা দেয়া সম্ভব সেখানেই বেগম খালেদা জিয়াকে অবিলম্বে পাঠানো হোক। দ্রুত বিদেশে চিকিৎসা নেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা দাবি জানাচ্ছি।
স্বাক্ষর করেছেন,
১। ডা. নায়লা জামান খান, শিশু বিশেষজ্ঞ ও নারী নেত্রী
২। শিরীন প হক, নারী নেত্রী
৩। ফরিদা আখতার , নারী নেত্রী
৪। শারমিন মোরশেদ, পরিবেশ আন্দোলন নেত্রী
৫। সুলতানা আখতার রুবী, নারী নেত্রী ও আইনজীবি
৬। দিলশান পারুল, নারী নেত্রী
৭। অধ্যাপক দিলারা চৌধুরি, শিক্ষক
৮। সায়েদা গুলরুখ, সাংবাদিক
৯। সাইদা আখতার, নারী আন্দোলন কর্মী
১০। সীমা দাস সীমু, শ্রমিক আন্দোলন কর্মী
১১। ময়মুনা আখতার, উন্নয়ন কর্মী
১২। সামিয়া আফরিন, নারী নেত্রী,
১৩। বহ্নিশিখা জামালী, রাজনৈতিক নেত্রী
১৪। সৈয়দা রিজওয়ানা হাসান, আইনজীবি ও পরিবেশ আন্দোলন কর্মী
১৫। মাহা মীর্জা, অর্থনীতিবিদ ও গবেষক
১৬। নাজমুন নাহার, নারী আন্দোলন কর্মী
১৭। মীনা মাশরাফী, লেখিকা
১৮। সামসুন নাহার- সমাজ কর্মী
১৯। রেহনুমা আহমেদ, লেখক
২০। সেলিনা রশীদ- সমাজ কর্মী
২১। আন্জুমানারা শিউলি - লেখিকা
২২। রুবিনা রহমান - সমাজ কর্মী





ছবিঘর এর আরও খবর

হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা

আর্কাইভ