শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শুক্রবার ● ২৭ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » গাজিপুর » গণঅভ্যুত্থানে শ্রমজীবীদের অবদানের স্বীকৃতি ও মর্যাদা পাওয়া যায়নি : সাইফুল হক
প্রথম পাতা » গাজিপুর » গণঅভ্যুত্থানে শ্রমজীবীদের অবদানের স্বীকৃতি ও মর্যাদা পাওয়া যায়নি : সাইফুল হক
৩৮৮ বার পঠিত
শুক্রবার ● ২৭ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গণঅভ্যুত্থানে শ্রমজীবীদের অবদানের স্বীকৃতি ও মর্যাদা পাওয়া যায়নি : সাইফুল হক

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন বলেছেন গণঅভ্যুত্থানে শ্রমজীবী সাধারণ মানুষ সবচেয়ে বেশি প্রাণ দিলেও গণঅভ্যুত্থান তাদের জীবনে কোন পরিবর্তন আনেনি। গণঅভ্যুত্থানের কোন সুফল এখনও শ্রমিকদের ঘরে পৌঁছেনি গণঅভ্যত্থানে শ্রমজীবী মেহনতি মানুষের আত্মদান ও বিশাল অবদানেরও উপযুক্ত স্বীকৃতি ও মর্যাদা মেলেনি।

তিনি বলেন, শ্রমিকদের সাথে মালিক ও সরকার পক্ষের মধ্যে সাক্ষরিত ১৮ দফা চুক্তির অধিকাংশই এখনও বাস্তবায়িত হয়নি। তিনি বলেন শ্রমিকরা স্বস্তিতে না থাকলে অন্তর্বর্তী সরকারেও স্বস্তি আসবেনা।

তিনি বলেন,গারমেন্টস শিল্পে স্থিতিশীলতা নিশ্চিত করে উৎপাদন গতি আনতে অবিলম্বে স্বাক্ষরিত ১৮ দফা বাস্তবায়নের জন্য মালিক ও সরকারের প্রতি আহবান জানান।

তিনি বলেন, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতি শ্রমিকদের প্রকৃত মজুরি কমিয়ে দিয়েছে। তিনি শ্রমিকদের জন্য বাঁচার মত মজুরী নির্ধারনেরও দাবি জানান।

আজ শুক্রবার ২৭ ডিসেম্বর বিকালে আশুলিয়ার শ্রীপুরে ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির সম্মেলনের উদ্বোধনী সমাবেশে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

সম্মেলনে বহ্নিশিখা জামালী বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে অন্তর্র্বতী সরকারের ভালো কাজও মানুষ মূল্যায়ন করবেনা। তিনি শ্রমিকদের জন্য রেশনিং ব্যাবস্থা চালুর দাবি জানান।

আকবর খান বলেন শ্রমজীবী-মেহনতি মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ না করে কোন উন্নয়ন হতে পারেনা।

মোফাজ্জল হোসেন মোশতাক বলেন, শ্রমিকদের বাঁচার আন্দোলন কোন ষড়যন্ত্র নয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির আহবায়ক অরবিন্দু বেপারী বিন্দুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য নারীনেত্রী বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, শ্রমিক নেতা আব্দুল হালিম ভূইয়া, মোহাম্মদ সুমন,ডাঃ বাবুল হোসেন, সজল হালদার,মোহাম্মদ শাহজাহান, আশরাফুল ইসলাম আশরাফ,ময়নুল ইসলাম প্রমুখ।





গাজিপুর এর আরও খবর

স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল
মুক্তিযুদ্ধের বিজয়কে পরাজয়ের ঠেলে দেবার চেষ্টা চলছে মুক্তিযুদ্ধের বিজয়কে পরাজয়ের ঠেলে দেবার চেষ্টা চলছে
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করুন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করুন
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
দেশের শাসকগোষ্ঠী ৭১ এর বিজয়কে পরাজয়ে পরিনত করেছিল দেশের শাসকগোষ্ঠী ৭১ এর বিজয়কে পরাজয়ে পরিনত করেছিল
ভারতের সরকারকে বোঝা দরকার প্রতিবেশীর নিরাপত্তা নিশ্চিত না হলে তাদের নিরাপত্তাও ঝুঁকির মধ্যে থাকবে ভারতের সরকারকে বোঝা দরকার প্রতিবেশীর নিরাপত্তা নিশ্চিত না হলে তাদের নিরাপত্তাও ঝুঁকির মধ্যে থাকবে
গারমেন্টসে স্থিতিশীলতা আনতে শ্রমিকদের সাথে স্বাক্ষরিত ১৮ দফা চুক্তি বাস্তবায়ন করুন গারমেন্টসে স্থিতিশীলতা আনতে শ্রমিকদের সাথে স্বাক্ষরিত ১৮ দফা চুক্তি বাস্তবায়ন করুন
পোষাক শ্রমিকদের ন্যূনতম মজুরী ২৫ হাজার টাকা অবিলম্বে ঘোষনা দাবী বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের মানববন্ধন পোষাক শ্রমিকদের ন্যূনতম মজুরী ২৫ হাজার টাকা অবিলম্বে ঘোষনা দাবী বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের মানববন্ধন

আর্কাইভ