শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
মঙ্গলবার ● ২৯ জুন ২০২১
প্রথম পাতা » ঢাকা » অপরিকল্পিত সমন্বয়হীন লকডাউনকে অধিকাংশ মানুষ অত্যাচার হিসাবেই দেখছে
প্রথম পাতা » ঢাকা » অপরিকল্পিত সমন্বয়হীন লকডাউনকে অধিকাংশ মানুষ অত্যাচার হিসাবেই দেখছে
৮৮৭ বার পঠিত
মঙ্গলবার ● ২৯ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অপরিকল্পিত সমন্বয়হীন লকডাউনকে অধিকাংশ মানুষ অত্যাচার হিসাবেই দেখছে

---ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন মহামারী দুর্যোগ মোকাবেলায় সরকারের ব্যর্থতা ও লেজে গোবরে অবস্থার জন্যই দেশের মানুষকে এখন অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যই সরকারকে এখন অপরিকল্পিত লকডাউন আর শাটডাউনের ঘোষণা দিতে হচ্ছে। শ্রমজীবী-দিনমজুর ও স্বল্প আয়ের মানুষের দায়িত্ব নিতে না পারায় লকডাউনকে সাধারণ মানুষ নিজেদের উপর জুলুম আর অত্যাচার হিসাবেই বিবেচনা করছে। তিনি বলেন, লকডাউন দিয়ে তামাশা করা যাবে না। লকডাউন কার্যকরি করতে হলে কোন অজুহাত ছাড়া সরকারকে শ্রমজীবী মেহনতিদের দায়িত্ব নিয়ে তাদের কাছে খাদ্য ও নগদ টাকা পৌঁছাতে হবে। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন মহামারীর এই দুর্যোগের মধ্যে ব্যাটারীচালিত রিকসা অটো বন্ধ করার সিদ্ধান্ত চরম হঠকারী ও নিষ্ঠুরতা। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেড় থেকে দুই কোটি মানুষ জীবিকা হারিয়ে বিপদে পড়বে। তিনি অনতিবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান।

তিনি ঢাকার মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে হতাহতদের জন্য গভীর শোক জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের পুনর্বানের দাবি জানান। তিনি বলেন ঢাকা মহানগরে অনেকগুলো এলাকাতেই এই ধরনের মারাত্মক বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। তিনি অনতিবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নেবার দাবি জানান।

আজ সকালে তিনি পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় এই আহ্বান জানান।

সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক, মো. ইমরান হোসেন, জোনায়েত হোসেন, আবুল কালাম, মো. রিয়েল প্রমুখ।

সভায় মগবাজার বিস্ফোরণে নিহতদের জন্য শোক প্রকাশ করা হয়। সভায় পার্টির ঢাকা মহানগরের সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।





ঢাকা এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন ১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন
শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না
সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা
গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে

আর্কাইভ